বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমের আওতায় ঋণ প্রদান করবে আইএফআইসি ব্যাংক ময়মনসিংহে নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা বাড়াতে পুলিশের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু পদোন্নতি নিয়ে শিহাবের আপিল, ‘বিধিবহির্ভূত নয়’ বলছে চট্টগ্রাম বন্দর এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন রুশ রাষ্ট্রদূত - আগামী মাসে রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে ২০২৭ সালে নেপাল সফরে যাবে বাংলাদেশ দল, সূচি চূড়ান্ত নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি এআই ও ব্যবসা রূপান্তর নিয়ে ৩ দিনব্যাপী গ্লোবাল সামিট শুরু ২৫ সেপ্টেম্বর একনেকে ১২ প্রকল্প অনুমোদন, ব্যয় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকা
advertisement
সারাদেশ

ময়মনসিংহে নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা বাড়াতে পুলিশের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

ময়মনসিংহে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের নিয়ে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই কোর্সের মাধ্যমে পুলিশ সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। পাশাপাশি সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী গঠন এবং নির্বাচনী দায়িত্ব পালনে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাহিদুল হাসান আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে নির্বাচনের গুরুদায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে পুলিশ সদস্যরা সক্ষম হবেন বলে তিনি আশাবাদী।

অনুষ্ঠানে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার সানজিদা আফরিন, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সহকারী পুলিশ সুপার ও স্টাফ অফিসার মো. পারভেজ আলমসহ প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ