বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমের আওতায় ঋণ প্রদান করবে আইএফআইসি ব্যাংক ময়মনসিংহে নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা বাড়াতে পুলিশের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু পদোন্নতি নিয়ে শিহাবের আপিল, ‘বিধিবহির্ভূত নয়’ বলছে চট্টগ্রাম বন্দর এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন রুশ রাষ্ট্রদূত - আগামী মাসে রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে ২০২৭ সালে নেপাল সফরে যাবে বাংলাদেশ দল, সূচি চূড়ান্ত নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি এআই ও ব্যবসা রূপান্তর নিয়ে ৩ দিনব্যাপী গ্লোবাল সামিট শুরু ২৫ সেপ্টেম্বর একনেকে ১২ প্রকল্প অনুমোদন, ব্যয় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকা
advertisement
সারাদেশ

ময়মনসিংহের প্রতিভাবান তরুণ ক্রিকেটার শান্তর পাশে জেলা প্রশাসন

ময়মনসিংহের প্রতিভাবান তরুণ ক্রিকেটার মোঃ ইয়াসিন আরাফাত শান্তর বাবার হঠাৎ মৃত্যুতে পরিবারের আর্থিক সংকট দেখা দেয়। এসময়ে ক্রিকেটের অনুশীলন চালিয়ে ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক সংকট মোকাবিলায় কিছু করা কোনটিতেই সে এগোতে পারছিলনা।

শান্তর এই থমকে যাওয়া অবস্থা দেখে ক্রিকেট ক্যারিয়ার অব্যাহত রাখা এবং পরিবারের আর্থিক সংকট মোকাবিলায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন। তাঁর কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে একটি কম্পিউটার ও প্রিন্টার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমানের উদ্যোগে শান্তর হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইয়াসিন আরাফাত শান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটেও খেলছেন তিনি। তবে বাবার মৃত্যুর পর পরিবারের আর্থিক সংকট দেখা দেয়। এতে ক্রিকেটের অনুশীলন চালিয়ে যাওয়া ও পরিবারের ভরণ-পোষণ—দুই ক্ষেত্রেই তাঁকে প্রতিকূলতার মুখে পড়তে হয়। জেলা প্রশাসনের দেওয়া কম্পিউটার ও প্রিন্টার কাজে লাগিয়ে শান্ত ডিজিটাল সেবা কার্যক্রম শুরু করতে পারবেন। এর মাধ্যমে নিজের কর্মসংস্থানের পাশাপাশি পরিবারের আর্থিকভাবে সহায়তা করার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে ক্রিকেট অনুশীলনও চালিয়ে যেতে পারবেন বলে আশা করা হচ্ছে।

সহায়তা পাওয়ার পর ইয়াসিন আরাফাত শান্ত জেলা প্রশাসক ও জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রতিভাবান তরুণদের বিকাশ এবং মানুষের স্বাবলম্বিতা অর্জনে এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ