মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী শিল্পে গ্যাসের সরবরাহ মঙ্গলবার থেকে স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর সালিশ বৈঠকে যুবককে হত্যা - একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ফুডপ্যান্ডায় ইউনিমার্ট থেকে কেনাকাটায় - ঢাকা–ব্যাংকক রাউন্ড ট্রিপের কাপল টিকিট জেতার সুযোগ নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর: ইসি সানাউল্লাহ হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২ যমুনায় বাল্কহেড ডুবে দুদিন ধরে নিখোঁজ দুই শ্রমিক বিমা প্রিমিয়াম পরিশোধ সহজ করতে একসঙ্গে কাজ করবে ইউসিবি ও চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স ত্রিশালে ড্রাম ট্রাক-সিএনজির সংঘর্ষে চালকসহ নিহত ২
advertisement
সারাদেশ

যমুনায় বাল্কহেড ডুবে দুদিন ধরে নিখোঁজ দুই শ্রমিক

সিরাজগঞ্জে যমুনা নদীতে বালুবোঝাই বাল্কহেড ডুবে দুদিন ধরে নিখোঁজ রয়েছেন দুই শ্রমিক। ফায়ার সার্ভিসের সদস্যরা দুদিন ধরে অভিযান চালিয়েও তাদের উদ্ধার করতে পারেননি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজশাহী থেকে আসা ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছেছে। তবে নদীর প্রবল স্রোতের কারণে তারা এখনো উদ্ধার অভিযান শুরু করতে পারেনি।

এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় যমুনার চর অধ্যুষিত কাওয়াকোলা ইউনিয়নের বড় কয়রা এলাকায় বালুবোঝাই বাল্কহেডটি ডুবে যায়। এতে নিখোঁজ হন নোয়াখালী জেলার মাইজদী থানার আন্ডার চর গ্রামের লোকমাস হোসেন মৃধার ছেলে মো. মোরশেদ (২৫) এবং চাঁদপুর জেলার মতলব উত্তর থানার কাশিমনগর গ্রামের মোক্তার হোসেনের ছেলে মো. ফয়সাল (২১)।

ঘটনার সময় বাল্কহেডে থাকা অপর দুজন সাঁতরে তীরে উঠে আসেন। তারা হলেন কিশোরগঞ্জের নিকলি উপজেলার ছাতির চর গ্রামের এজাজুল ইসলাম (২৬) ও মাইজদী থানার আন্ডার চর গ্রামের রাসেল হোসেন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (এসও) মো. শরীফুল ইসলাম জানান, চারজনকে নিয়ে বালুবোঝাই বাল্কহেডটি ডুবে যায়। বাল্কহেডের ওপরে থাকা দুজন সাঁতরে তীরে উঠলেও ইঞ্জিন মিস্ত্রি হিসেবে থাকা মোরশেদ ও ফয়সাল ইঞ্জিন রুমের ভেতরে আটকা পড়েন।

তিনি জানান, রোববার সকালে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে রাজশাহী থেকে ডুবুরিদল এনে উদ্ধার অভিযান শুরু করা হয়। রোববার সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও নিখোঁজ দুজনের সন্ধান পাওয়া যায়নি।

সোমবার সকালে পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরিদল আবার ঘটনাস্থলে পৌঁছেছে। তবে নদীর প্রবল স্রোতের কারণে ডুবুরিরা পানিতে নামতে পারছেন না। এখন ভেতর থেকে ড্রেজার দিয়ে বালু সরিয়ে নিখোঁজ দুজনকে উদ্ধারের চেষ্টা করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ