মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী শিল্পে গ্যাসের সরবরাহ মঙ্গলবার থেকে স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর সালিশ বৈঠকে যুবককে হত্যা - একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ফুডপ্যান্ডায় ইউনিমার্ট থেকে কেনাকাটায় - ঢাকা–ব্যাংকক রাউন্ড ট্রিপের কাপল টিকিট জেতার সুযোগ নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর: ইসি সানাউল্লাহ হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২ যমুনায় বাল্কহেড ডুবে দুদিন ধরে নিখোঁজ দুই শ্রমিক বিমা প্রিমিয়াম পরিশোধ সহজ করতে একসঙ্গে কাজ করবে ইউসিবি ও চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স ত্রিশালে ড্রাম ট্রাক-সিএনজির সংঘর্ষে চালকসহ নিহত ২
advertisement
সারাদেশ

ত্রিশালে ড্রাম ট্রাক-সিএনজির সংঘর্ষে চালকসহ নিহত ২

ময়মনসিংহের ত্রিশালে বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জসিম উদ্দিন (৩৮) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত পাঁচ যাত্রীর মধ্যে হাসপাতালে নেওয়ার পর এক নারী মারা যান। এতে দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে দুইজনে। আহত রয়েছেন আরও চারজন।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের তিরখী এলাকায় ময়মনসিংহ-গফরগাঁও আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জসিম উদ্দিন ময়মনসিংহ সদর উপজেলার কোতোয়ালি থানার সুতিয়াখালী এলাকার মফিজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় সিএনজি চালক। নিহত অন্য নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জসিম উদ্দিন যাত্রী নিয়ে গফরগাঁও থেকে ময়মনসিংহ শহরের দিকে যাচ্ছিলেন। কানিহারীর তিরখী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ড্রাম ট্রাক (ট-২৪-১৩৬৬)-এর সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে সিএনজিচালিত অটোরিকশাটির চালক নিহত হয়।আহত হয় ৫জন।এর মধ্যে গুরুতর আহত এক নারী রয়েছে।

ত্রিশাল ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ চন্দ্র রায় বলেন, সিএনজি চালক ঘটনাস্থলেই প্রাণ হারান। হাসপাতালে নেওয়ার পর একজন নারী মারা গেছেন বলে জানতে পেরেছি। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ