সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিয়েতনামের সাইবার নিরাপত্তা বিভাগের সঙ্গে সমঝোতা স্মারক সই করল ক্যাসপারস্কি চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইকালে গ্রেফতার ২ বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো 'পাঠাও কমার্স' এনআরবিসি ব্যাংকের এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ময়মনসিংহে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬১ আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক
advertisement
সারাদেশ

মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে তাসলিমা আক্তার (৪০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মমেক হাসপাতালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। একই সময়ে নতুন করে ৫৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পারসন ডাঃ মোঃ সেলিম উদ্দিন গত ২৪ ঘণ্টার সর্বশেষ আপডেটে এসব তথ্য জানান।

মৃত তাসলিমা আক্তার নেত্রকোণা জলার মোহনগঞ্জ উপজেলার তাহেরপুর এলাকার বাসিন্দা। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ৬৭ জন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৮৩ জন পুরুষ, ৪৬ জন নারী ও ৭ জন শিশু।

হাসপাতাল সূত্র আরও জানায়, ২০২৬ সালে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ২ হাজার ১২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডাঃ মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায়  শুরু থেকেই হাসপাতালের ২৭ নম্বর ওয়ার্ডকে ডেঙ্গু রোগীদের জন্য আইসোলেটেড ওয়ার্ড হিসেবে ঘোষণা করা হয়েছে। সেখানে বিশেষ ব্যবস্থাপনা টিমের মাধ্যমে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ