বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
সারাদেশ

মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ

ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন (৩৫) নামে এক যুবকের শরীরে পেছন থেকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। শরীরে আগুন ধরিয়ে দেওয়ার পর পানিতে লাফিয়েও নিজেকে বাঁচাতে পারেননি তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মুক্তাগাছা পৌর শহরের মধ্যহিস্যা এলাকায় একদল লোক ফরহাদ হোসেনের গায়ে পেট্রোল ছুড়ে আগুন ধরিয়ে দেয় বলে মৃত্যুর আগে স্বজনদের জানান ভুক্তভোগী।

নিহত ফরহাদ হোসেন ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন। তিনি বেকারদের কর্মসংস্থান দাবিসহ বিভিন্ন সামাজিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংসদ সদস্য প্রার্থী হওয়ারও ঘোষণা দিয়েছিলেন ফরহাদ।

পুলিশ ও স্বজনরা জানান, রাত ১০টার দিকে বাসা থেকে বের হন ফরহাদ। এ সময় পেছন থেকে একদল লোক ফরহাদের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে তিনি পাশে একটি জলাশয়ে লাফিয়ে পড়েন। এ সময় ফরহাদের চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে ফরহাদ মারা যান।

ফরহাদের বাবা আব্দুস সাত্তার বলেন, তার ছেলে মাদকের বিরুদ্ধে নানা কর্মসূচি পালনসহ বিভিন্ন সামাজিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল। এসব নিয়ে কিছু লোকের সঙ্গে ফরহাদের বিরোধ ছিল। তারা এ ঘটনা ঘটাতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেছেন।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরহাদের সঙ্গে পুলিশ কথা বলেছে। তার বক্তব্য রেকর্ড করা হয়েছে।’

তিনি বলেন, “ফরহাদ বলেছেন, সে বাসা থেকে বের হয়ে কিছুটা দূরে নির্জন স্থানে যেতেই পেছন থেকে একজন পেট্রোল ছিটিয়ে দেয়। অপর একজন আগুন ধরিয়ে দেয়। তবে ফরহাদ তাদের কাউকে চিনতে পারেনি বলেও জানিয়েছেন”, বলেন ওসি।

তিনি আরও বলেন, ‘কী কারণে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সর্বশেষ পাওয়া সংবাদ