বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা - পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবা হারা ছোট্ট মেয়ে ঋণ নিয়ে রাশিয়ায় পাড়ি, ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল মামুনের নরসিংদীতে  প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু রোগী, চাপ বাড়ছে হাসপাতালে সাহসী সাংবাদিকতার জন্য ফোবানা সম্মাননা পেলেন সাংবাদিক ছাবেদ সাথী ব্যালন ডি'অরের সংক্ষিপ্ত তালিকায় মেসি, আরও আছেন যারা বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা টিসিবির জন্য ৯ হাজার টন ছোলা ক্রয়ের অনুমোদন
advertisement
সারাদেশ

ঋণ নিয়ে রাশিয়ায় পাড়ি, ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল মামুনের

ময়মনসিংহের নান্দাইল উপজেলার আল মামুন (৩০) জীবিকার তাগিদে ব্যাংকঋণ ও চড়া সুদে টাকা নিয়ে আট মাস আগে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন ভাগ্যের চাকা ঘোরাতে। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধে তার মৃত্যু হওয়ায় এ পরিবারটির একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনেরা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাশিয়া থেকে এক সহকর্মীর ফোনকলের মাধ্যমে মামুনের মৃত্যুর খবর জানতে পারে পরিবার।

আল মামুন নান্দাইল উপজেলার খারুয়া গ্রামের মৃত আবু কাসেমের ছেলে। এক ছেলে ও এক মেয়েকে রেখে বিদেশে যাওয়া মামুনের শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্ত্রী মহিমা আক্তার।

কান্নাজড়িত কণ্ঠে আল মামুনের মা রোকেয়া আক্তার বলেন, তোমরা আমার ছেলেকে এনে দাও। আমার একমাত্র সম্বলকে আমি ফেরত চাই।

স্থানীয় খারুয়া ইউপি সদস্য জামাল উদ্দিন বাচ্চু জানান, ফোনে মামুনের মৃত্যুর খবর এলেও এখনো তার কোনো ছবি বা ভিডিও পাওয়া যায়নি।

ঘটনার গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় খারুয়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসনাত মিন্টু।

সর্বশেষ পাওয়া সংবাদ