বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা কোম্পানি আইন সংশোধনে শেয়ার বাইব্যাক ও মার্জার-অ্যাকুইজিশনের বিধান চায় ডিবিএ হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ১৪ সেপ্টেম্বর আমরা টেকনোলজিসের বোর্ড সভা ধোবাউড়ায় ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার, আটক ১ ডেঙ্গুর প্রকোপ সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের শুরুতে সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি, উদ্বোধন ১২ সেপ্টেম্বর গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের নতুন চেয়ারম্যান কাজী মুস্তাইদ মোর্শেদ পুঁজিবাজারে পরিস্থিতি নিয়ে ডিএসই ও ডিবিএ’র জরুরি বৈঠক ইরানের ৫ তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে পাল্টা হামলা তেহরানের
advertisement
সারাদেশ

কারাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২ কিশোরী

ভারতে পাচার হওয়া দুই কিশোরী কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান জানান।

ফেরত আসারা হলেন- নড়াইলের মহিষখোলা গ্রামের লাবু বিশ্বাসের মেয়ে লাবনী বিশ্বাস(১৮) ও একই গ্রামের
জাহাঙ্গীর বিশ্বাসের মেয়ে মনি বিশ্বাস (১৯)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি সাইফুর রহমান বলেন, ভালো কাজের আশায় দালালচক্রের খপ্পরে পড়ে তারা ২০২৪ সালের ৪ আগস্ট অবৈধভাবে সীমান্তের চোরাপথ দিয়ে ভারতে যায়। বেঙ্গালুরু শহরে তারা বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় ২৭ আগস্ট অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বেঙ্গালুরু পুলিশের হাতে আটক হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে বালাকিরা বালামন্দির এর গার্লস হোম এ রাখা হয়। দু'বছর পর ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ বিকেলে তারা দেশে ফিরেছেন। তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস এন্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংগঠন তাদের পরিবারের কাছে পৌছে দেওয়ার জন্য গ্রহন করেছেন। 

যশোর জাস্টিস এন্ড কেয়ারের ফিল্ড ওয়ার্ককার শফিকুল ইসলাম বলেন, ফেরত আসাদের তাদের নিজস্ব শেল্টার হোমে রাখার পর তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

সর্বশেষ পাওয়া সংবাদ