মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে  নিহত ১, আহত ৭ ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু প্রথম পাঁচ মাসেই রেকর্ড ২০৪ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ করল সরকার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম বাংলাদেশে সাফল্যের ২০ বছর পূর্ণ করল কেএফসি
advertisement
সারাদেশ

নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে  নিহত ১, আহত ৭

নড়াইলের লোহাগড়ায় উপজেলায় দুইপক্ষে সংঘর্ষে মিসকান সরদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনার আহত হয়েছে ৭ জন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা এই সংঘর্ষের ঘটনা ঘটে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মিসকান সরদার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামের লোকমান সরদারের ছেলে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামের শহিদুল (মেম্বার) মোল্যা এবং আজমাল মুন্সি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। তার জেরে মঙ্গলবার সকাল ১১ টার দিকে দুই পক্ষে সংঘর্ষে জড়াই। এতে মিসকান সরদারকে শহিদুল মেম্বারের লোকজন কুপিয়ে গুরুতর জখন করেন। পরে স্থানীয়রা মিসকান সরদারকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। তার অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকা নেওয়ার পথে মাদারীপুরের পাঁচ-চর এলাকায় পৌঁছলে মিসকান সরদার মারা যান। এ ঘটনার দুইপক্ষে আরো ৭জন আহত হয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুর রহমান বলেন, দুইপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে আছি এই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়ে। এলাকায় পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ