মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ত্রিশালে পৃথক সড়ক দূর্ঘটনায় নারীসহ নিহত ২ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়া অত্যন্ত অপ্রত্যাশিত: তথ্য উপদেষ্টা সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমালো সরকার মমেক হাসপাতালে ডেঙ্গুতে আরও এক তরুণের মৃত্যু শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু ১৬ ডিসেম্বর ঢাকাকে লোডশেডিংমুক্ত রাখার নীতি থেকে সরে এসেছে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জমির নামজারিতে নতুন কি কি পরিবর্তন এলো, জেনে নিন কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ ২০২৮ সালের মধ্যে পুঁজিবাজারে ডেরিভেটিভ চালুর লক্ষ্য ডিএসই’র
advertisement
সারাদেশ

মমেক হাসপাতালে ডেঙ্গুতে আরও এক তরুণের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে রিজভী (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রিজভী ময়মনসিংহ নগরের নতুন বাজার এলাকার বাসিন্দা লিটনের ছেলে। ৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে ডেঙ্গু আক্রান্ত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৭ সেপ্টেম্বর বিকেল ৫টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়।

চিকিৎসকদের তথ্যমতে, ডেঙ্গুর জটিলতার পাশাপাশি হৃদ্‌যন্ত্রের পেশিতে প্রদাহের কারণে তার মৃত্যু হয়েছে।

হাসপাতালের ৮ সেপ্টেম্বরের ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ৫৮ জন ছাড়পত্র পেয়েছেন। এ সময়ে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১০১ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ৬৮ জন পুরুষ, ২০ জন নারী ও ১৩ জন শিশু।

হাসপাতাল সূত্র জানায়, চলতি বছরের মে মাস থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত এখানে মোট ১ হাজার ৮৪৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন অধ্যাপক ডাঃ এমদাদুল্লাহ খান বলেন, ডেঙ্গু পরিস্থিতি এখনো উদ্বেগজনক। প্রতিদিন নতুন রোগী ভর্তি হচ্ছেন, আবার অনেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তবে ডেঙ্গুতে জটিলতা দেখা দিলে রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে পারে। তাই জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

সর্বশেষ পাওয়া সংবাদ