বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
সারাদেশ

মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ(মমেক)হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায়  আব্দুল খালেক (২২) নামে একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে তার মৃত্যু হয়।  এ নিয়ে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হলো।

এর আগে, আব্দুল খালেক নেত্রকোনা জেলার পূর্বধলা থেকে গত ৬ সেপ্টেম্বর দুপুরে ডেঙ্গু জ্বর নিয়ে মমেক হাসপাতালে ভর্তি হয়। 

ডেঙ্গু ওয়ার্ডের চিকিৎসক ডাঃ মোস্তফা ফয়সাল জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর লক্ষণ নিয়ে ৪৩ জন ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪ জন। এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১৫ জন। এ বছর জানুয়ারি থেকে আজ পর্যন্ত ডেঙ্গু জ্বর নিয়ে মোট ১ হাজার ৮০২ জন হাসপাতালে ভর্তি হন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ