রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সংসদে অর্থমন্ত্রী - ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ সুবিধা পেয়েছেন ১৪ লাখ কৃষক ৩ ক্যাটাগরিতে ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি বাংলাদেশ হানিমাইট-এর আপগ্রেডেড কুলক্লাইন্ট ম্যালওয়ার নিয়ে সতর্ক করল ক্যাসপারস্কি সূচকের বড় পতনে লেনদেন শেষ নরসিংদীতে  যুব মহিলা লীগ নেত্রী মনি গ্রেপ্তার ভালুকায় বজ্রপাতে মাটির ঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যু নড়াইলে মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগ শিক্ষকে গ্রেফতার নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার ১০০ শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে : শিক্ষামন্ত্রী
advertisement
সারাদেশ

ভালুকায় বজ্রপাতে মাটির ঘরের দেয়াল ভেঙে শিশুর মৃত্যু

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বজ্রপাতে মাটির ঘরের দেয়াল ভেঙে আয়েশা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের ধীতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ধীতপুর এলাকায় নানা মন্তাজের বাড়িতে মাটির ঘরে ঘুমিয়ে ছিল শিশু আয়েশা। এ সময় হঠাৎ বজ্রপাত হলে মাটির ঘরের দেয়াল ভেঙে শিশুটির ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত আয়েশার বাবা সিদ্দিকের বাড়ি ভালুকা উপজেলার বিরুনিয়া এলাকায়। সে মা ফারজানার সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। আয়েশা সিদ্দিক ও ফারজানা দম্পতির মেয়ে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধীতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হালিম উদ্দিন সরকার রিপন।

সর্বশেষ পাওয়া সংবাদ