রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
১০০ শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে : শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমা - বিভাগীয় মামলা ও লঘুদণ্ড থেকে মুক্তি পেলেন এনবিআরের ২০ কর্মকর্তা জিপিএইচ ইস্পাতের বোর্ড সভার তারিখ ঘোষণা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রতারণার মামলায় জামিন পেলেন বিদিশা, মুক্তিতে বাধা নেই প্রথমবার মতো জাপানের সঙ্গে টি-টোয়েন্টি খেলবে ভারত নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন - স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার চোখে আঘাতের চিকিৎসার নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ফোবানা সম্মেলন: ২৯ বছরের ব্যবধানে প্রধান অতিথি বিএনপির দুই নেতা
advertisement
সারাদেশ

ফেসবুকে প্রধানমন্ত্রীকে গালিগালাজ

সিফাত আব্দুল্লাহর বিদ্যুৎ বিলের অভিযোগের সত্যতা কতখানি?

অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে ফেসবুকে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অশালীন ভিডিও প্রকাশ করায় সিফাত আব্দুল্লাহ নামের এক জামায়াত কর্মীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গাজীপুরের ৩৮ নম্বর ওয়ার্ডের ওই বাসিন্দা সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছিলেন, তিনি গত দুই মাসে প্রায় ১০ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন এবং একটি পোস্টে লেখেন, “এক মাসের বিদ্যুৎ বিল একটা পুরো পরিবারকে জিম্মি কইরা ফেলবো?”

তবে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য, সরেজমিন মিটার পরিদর্শন এবং গ্রাহকের লেজার পর্যালোচনায় সম্পূর্ণ ভিন্ন চিত্র উঠে এসেছে।

সিফাত আব্দুল্লাহ তার ভিডিওতে দাবি করেন, তিনি গত দুই মাসে (আগস্ট-জুলাই) প্রায় ১০ হাজার টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন এবং বিষয়টিকে অগ্রহণযোগ্য হিসেবে তুলে ধরেন। পরবর্তীতে একটি ফেসবুক স্ট্যাটাসে তিনি আরও লিখেন-“এক মাসের বিদ্যুৎ বিল একটা পুরো পরিবারকে জিম্মি কইরা ফেলবো?”

তবে সরেজমিনে সিফাত আব্দুল্লাহর বাড়িতে গিয়ে বিদ্যুৎ মিটার পরিদর্শন এবং কাস্টমারের লেজার প্রিন্ট, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির দেয়া তথ্য পর্যালোচনা করে ভিন্ন চিত্র পাওয়া যায়।

অভিযুক্ত সিফাত আব্দুল্লাহর পিতার নাম সিকান্দার আলী। গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডে তাদের দোতলা বিশিষ্ট বাড়িতে মোট ৩টি আবাসিক বিদ্যুৎ মিটার সংযোগ রয়েছে এবং বাড়িতে আরও ভাড়াটিয়া পরিবার বসবাস করেন।

সিফাত আব্দুল্লাহ যে বাড়িতে বসবাস করেন, সেই বাড়ির তিনটি মিটারের মে, জুন, জুলাই ও আগস্ট ২০২৬ সালের বিদ্যুৎ ব্যবহার ও বিলের বিস্তারিত হিসাব নিচে দেওয়া হলো-

মিটার নং: S000433*7
মে ২০২৬: ৪৫ ইউনিট। বিল ৩১৭ টাকা
জুন ২০২৬: ৫০ ইউনিট। বিল ৩৪২ টাকা
জুলাই ২০২৬: ১৫০ ইউনিট। বিল ১,১৮২ টাকা
আগস্ট ২০২৬: ৭৫ ইউনিট। বিল ৫১৩ টাকা
চার মাসে মোট ব্যবহার: ৩২০ ইউনিট
চার মাসে মোট বিল: ২,৩৫৪ টাকা

মিটার নং: S000218*5
মে ২০২৬: ২৫০ ইউনিট । বিল ১,৮১২ টাকা
জুন ২০২৬: ২০০ ইউনিট । বিল ১,৫৮৪ টাকা
জুলাই ২০২৬: ৪০০ ইউনিট । বিল ৩,৫৯৪ টাকা
আগস্ট ২০২৬: ২৮৫ ইউনিট । বিল ২,৩৯৭ টাকা
চার মাসে মোট ব্যবহার: ১,১৩৫ ইউনিট
চার মাসে মোট বিল: ৯,৩৮৭ টাকা

মিটার নং: S000424*7
মে ২০২৬: ১২৫ ইউনিট। বিল ৮৪৭ টাকা
জুন ২০২৬: ১২০ ইউনিট। বিল ৬৯০ টাকা
জুলাই ২০২৬: ২০৫ ইউনিট। বিল ১,৬৩৩ টাকা
আগস্ট ২০২৬: ১৭৫ ইউনিট। বিল ১,৩৬২ টাকা
চার মাসে মোট ব্যবহার: ৬২৫ ইউনিট
চার মাসে মোট বিল: ৪,৫৩২ টাকা

অর্থাৎ, মে থেকে আগস্ট ২০২৬ এই চার মাসে তিনটি আবাসিক মিটার মিলিয়ে মোট ২,০৮০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়েছে এবং মোট বিল এসেছে ১৬,২৭৩ টাকা।

এখানে উল্লেখযোগ্য বিষয় হলো, সিফাত আব্দুল্লাহ যে বাড়িতে বসবাস করেন সেখানে একটি নয়, মোট তিনটি আবাসিক বিদ্যুৎ মিটার সংযোগ রয়েছে। ফলে বিদ্যুৎ বিল নিয়ে কোনো অভিযোগ বা দাবি মূল্যায়নের ক্ষেত্রে একটি মিটারের বিল আলাদাভাবে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট বাড়ির সবগুলো মিটারের ব্যবহার ও বিলের হিসাবও বিবেচনায় নেওয়া জরুরি। গাজীপুর বোর্ড বাজার জোনাল অফিস থেকে কর্মকর্তারা সিফাতের বাড়িতে গিয়ে বাসায় ইলেকট্রিক পণ্যের প্রকৃত তালিকা সংগ্রহের কথা জানালে দিতে অস্বীকৃতি জানান এবং গেইট বন্ধ করে দেন।

একজন নাগরিকের সেবা ব্যাহত হলে বা অপ্রত্যাশিত কোন ঘটনা ঘটলে প্রতিবাদ করা যেতেই পারে কিন্তু সেটা অবশ্যই সুস্থ ভাষায় এবং সুষ্ঠু উপায়ে হওয়া উচিত। বিদ্যুৎ বিল সংক্রান্ত অভিযোগের সত্যতা যাচাইয়ে আবেগ বা বক্তব্যের চেয়ে মিটারের রিডিং, ব্যবহৃত ইউনিট এবং কাস্টমারের লেজার/বিলের তথ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সর্বশেষ পাওয়া সংবাদ