শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রটেস্টিং ভয়েজের উদ্যোগে বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মেঘনা ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ব্যস্ত কর্মজীবনে স্বাচ্ছন্দ্য আনবে আল্ট্রা ওয়াইড ওডিসি মনিটর পুলিশকে ধাক্কা দিয়ে দুই তলা থেকে লাফিয়ে পালাল আসামি দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই : খাদ্যমন্ত্রী সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী - মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই উন্মুক্ত হবে সংসদে বাণিজ্যমন্ত্রী - তিন বছরে বন্ধ হয়েছে ৪ শতাধিক পোশাক কারখানা কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর গ্যাস ও বিদ্যুৎ সংকট : সরকারের ব্যর্থতা, নাকি সাবোটাস !
advertisement
সারাদেশ

লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রটেস্টিং ভয়েজের উদ্যোগে বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা অনুষ্ঠিত

লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রটেস্টিং ভয়েজ (ক্লাব নং: ১৭৯৯৩২), জেলা ৩১৫এ১, বাংলাদেশের উদ্যোগে এবং হ্যাপি ডেন্টালের সহযোগিতায় রাজধানীর ওয়ারীতে অবস্থিত তানফিজুল উলুম মাদ্রাসায় বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সকালে জেলা গভর্নর লায়ন নওজাত সারওয়াত ইসলাম, পিএমজেএফ-এর অনুমতিক্রমে এ সেবামূলক কার্যক্রমের সূচনা করা হয়।

হ্যাপি ডেন্টালের বিশেষজ্ঞ চিকিৎসকদের সহযোগিতায় আনুমানিক ৭৯৫ জনের দীর্ঘমেয়াদি দাঁতের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিনামূল্যে দাঁতের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের পরবর্তী চিকিৎসাসেবায় বিশেষ সুবিধা নিশ্চিত করতে ২৫ শতাংশ ডিসকাউন্ট কার্ড বিতরণ করা হয়।

এ ছাড়া ইউনিলিভার বাংলাদেশের সহযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পেপসোডেন্ট টুথপেস্ট বিতরণ করা হয়, যা দাঁতের সঠিক পরিচর্যা ও মৌখিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রটেস্টিং ভয়েজের ক্লাব প্রেসিডেন্ট লায়ন ফাহাদ ফেরদৌস (৬২১৬৪৮৯), ক্লাব ডিরেক্টর লায়ন খুরশিদ হোসেন, তানফিজুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মুফতি মোঃ মাজহারুল ইসলাম, মাদ্রাসার অন্যান্য শিক্ষকবৃন্দ এবং হ্যাপি ডেন্টালের কর্ণধার আফসার আলীসহ আরও অনেকে।

অনুষ্ঠনে উপস্থিত সবার মাঝে মানবসেবার মহান ব্রতকে সামনে রেখে লায়ন্স ইন্টারন্যাশনালের বিভিন্ন সেবামূলক কার্যক্রম ও মানবিক মূল্যবোধের বার্তা তুলে ধরা হয়।

এ সময় সহযোগী প্রতিষ্ঠান হ্যাপি ডেন্টালের চিকিৎসক ও কর্ণধারের হাতে লায়ন্স ইন্টারন্যাশনালের বিশেষ পিন ও কলম উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

ক্লাব প্রেসিডেন্ট লায়ন ফাহাদ ফেরদৌস বলেন, সমাজের সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন মানবিক ও সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও আরও ব্যাপক পরিসরে অব্যাহত থাকবে। মানুষের কল্যাণে লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রটেস্টিং ভয়েজ সবসময় পাশে থাকবে—এ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মানবতার সেবায়, সমাজের কল্যাণে—লায়ন্স ক্লাব অফ ঢাকা প্রটেস্টিং ভয়েজের পথচলা অব্যাহত থাকবে।

সর্বশেষ পাওয়া সংবাদ