বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
advertisement
কর্পোরেট

ইউনিয়ন ব্যাংকে ১৫ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের সমাপনী

নিজস্ব প্রতিবেদক : ইউনিয়ন ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ব্যাংকের কর্মকর্তাদের ১৫ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের সমাপনী অনুষ্ঠান ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাúনা পরিচালক শফিউদ্দিন আহমেদ এবং কনসালটেন্ট এস এ এম সলিমুল্লাহ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রধান মোঃ হেদায়েত উল্লাহ। প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকের কর্মকর্তাদের পেশাদারিত্বের সাথে কাজ করার এবং সঠিকভাবে ইসলামী ব্যাংকিং পদ্ধতি পরিপালনের পরামর্শ দেন।

সর্বশেষ পাওয়া সংবাদ