শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে
advertisement
কর্পোরেট

এনআরবিসি ব্যাংকের আয়োজনে প্রকাশ্যে ঋণ পেলেন বাগেরহাটের মৎস্যজীবীরা

বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত পুন:অর্থায়ন তহবিল থেকে ১০/৫০/১০০ টাকার হিসাবধারী মৎস্যজীবীসহ বিভিন্ন পেশাজীবীদের প্রকাশ্যে ঋণ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বাগেরহাটে লিড ব্যাংক  হিসেবে এনআরবিসি ব্যাংক কর্তৃক আয়োজিত ‘বাংলাদেশ ব্যাংকের পুন:অর্থায়ন কর্মসূচির আওতায় প্রান্তিক মানুষের আর্থিক অন্তর্ভূক্তি নিয়ে প্রকাশ্যে ঋণ বিতরণ ও মতবিনিময়’  অনুষ্ঠানে এই ঋণ বিতরণ করা হয়। স্থানীয় ১৯টি ব্যাংকের শাখার মাধ্যম ৪৮ জন মৎস্যজীবীদের সর্বমোট ২ কোটি টাকা ঋণ প্রদান করা হয়।

এনআরবিসি ব্যাংকের খুলনা ও বরিশাল জোনের প্রধান কৃষিবিদ মো. আব্দুল হালিমের সভাপতিত্বে  অনুষ্ঠানে সোনালী ব্যাংকের খুলনা অঞ্চলের মহাব্যবস্থাপক জাহিদুল ইসলাম মোল্লা, এনআরবিসি ব্যাংকের  এসএমই-বিজনেস, মাইক্রো অ্যান্ড এগ্রো বিভাগের প্রধান মো. রমজান আলী ভূঁইয়া, বাংলাদেশ কৃষি ব্যাংকের বাগেরহাট মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. তরিকুল ইসলাম খান, রুপালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক শেখ আলাউদ্দিন হোসেন, জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক অভিমন্যু কুমার মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

এনআরবিসি ব্যাংকের এসএমই-বিজনেস, মাইক্রো অ্যান্ড এগ্রো বিভাগের প্রধান মো. রমজান আলী ভূঁইয়া বলেন, সমাজের পিছিয়ে পড়া প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করতে বাংলাদেশ ব্যাংকের পুন:অর্থায়ন তহবিল থেকে মাত্র ৭ শতাংশ সুদে সর্বনিম্ন ৫০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত  এই ঋণ প্রদান করা হচ্ছে। এই ঋণ বিতরণের লক্ষ্য হচ্ছে স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা সৃষ্টি করা এবং তাদের মাধ্যমে কমংস্থানের ব্যবস্থা করা।ন দেশব্যাপী বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে এনআরবিসি ব্যাংক কৃটির, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র খাতের উদ্যোক্তাদের ঋণ সহায়তা এবং অন্যান্য ব্যাংকিং সেবা প্রদান করে যাচ্ছে।

উল্লেখ্য, ১০/৫০/১০০ টাকার হিসাবধারী প্রান্তিক/ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, স্কুল ব্যাংকিং হিসাবধারী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ৭৫০ কোটি টাকার পুন:অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে গ্রাহকরা ঋণ সুবিধা গ্রহণ করতে পারছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ