বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত ময়মনসিংহে শিশু নিছামনি ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড বাণিজ্য সচিবের সাথে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ শপথ নিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশজুড়ে ফ্লেক্সিবল ডেলিভারি অপশন নিয়ে সেবার পরিধি বাড়ালো পাঠাও পার্সেল আগামী নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি! সলঙ্গায় ৩০৬ বোতল মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার
advertisement
কর্পোরেট

আবু আলম চৌধুরীর মৃত্যুতে এফবিসিসিআই সভাপতির শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : এফবিসিসিআই এর সাবেক সহ-সভাপতি আবু আলম চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার দিবাগত রাত ১১ টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল।(ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ঢাকা)

আবু আলম চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন এফবিসিসিআইর সভাপতি মোঃ জসিম উদ্দিনসহ পরিচালনা পর্ষদের সদস্যরা। এক শোক বার্তায় এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আবু আলম চৌধুরী ১৯৪৮ সালের ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামের সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৬৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় ৬৯-এর গণঅভ্যুত্থানে পাকিস্তান বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। শিক্ষাজীবন শেষে তিনি গণমাধ্যম, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হোমটেক্সটাইল, হ্যান্ডিক্র্যাফটস্ প্রভৃতি ব্যবসায়ে নিযুক্ত ছিলেন। পণ্য বহুমুখীকরণে বিশেষ অবদানের জন্য তিনি এগারোবার জাতীয় রপ্তানি স্বর্ণপদক লাভ করেন।

তিনি এফবিসিসিআই’র সহ-সভাপতি ও পরিচালক হিসেবে ৬ মেয়াদে নির্বাচিত হন। এছাড়া মরহুম আলম বেঙ্গল ক্রাফট-এর সভাপতি এবং বাংলাদেশে ক্রাফট অ্যান্ড গিফটওয়্যার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি ২০০৮-২০১০ মেয়াদে এশিয়া-প্যাসিফিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। জনাব আলম ইংরেজি দৈনিক দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস ও আইসিসি বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা সদস্য এবং সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর নির্বাহী কমিটির সদস্য হিসেবে সম্পৃক্ত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ