বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
কর্পোরেট

তিন জেলার ৫০০ নারী ফ্রিল্যান্সারকে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়েছে ব্র্যাক ব্যাংক-বিএফডিএস

কর্পোরেট সংবাদ ডেস্ক: ব্র্যাক ব্যাংক এবং বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিএস) রাজশাহী, যশোর এবং চাঁদপুরে ৫০০ জন নারী ফ্রিল্যান্সারকে প্রশিক্ষণ দিয়েছে। এ নিবিড় প্রশিক্ষণ এই সম্ভাবনাময় খাতেতাদের ক্যারিয়ার গড়ায় সহায়ক হবে।

ব্র্যাক ব্যাংক উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’ এবং বিএফডিএস বাংলাদেশের আটটি বিভাগের ১,৬০০ জন ফ্রিল্যান্সারকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে ‘স্বাবলম্বী তারা’ শিরোনামের পার্টনারশিপ কর্মসূচি হাতে নিয়েছে। এতে প্রশিক্ষণ নেওয়ার জন্য কোনো ফি দিতে হবে না। এই প্রশিক্ষণের পাশাপাশি, ব্র্যাক ব্যাংক ফ্রিল্যান্সারদের ব্যাংকিং সেবা প্রদান করবে এবং নতুন ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যাংকিং সেবা সম্পর্কে তাদের অবহিত করবে।

image-133

ব্র্যাক ব্যাংক-এর হেড অব ‘তারা’ অ্যান্ড আগামী মেহরুবা রেজা, ম্যানেজার, ‘তারা’ অ্যান্ড আগামী শুভধানি পাল এবং বিএফডিএস-এর চেয়ারম্যান ডাঃ তানজিবা রহমান-সহ উভয় সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা এই প্রশিক্ষণ পরিচালনা করেন।

এই সহযোগিতা ফ্রিল্যান্সারদের উদ্যোক্তা হওয়ার স্বপ্নপূরণ করতে এবং তাদের আর্থিকস্বাবলম্বীতা অর্জনের পথ প্রশস্ত করতে সাহায্য করবে। এই উদ্যোগ সম্ভাবনাময় খাতের প্রতি ব্র্যাক ব্যাংক তারা’র দৃঢ় প্রতিশ্রুতি এবং নারীর ক্ষমতায়নে কাজ করার ক্রমাগত প্রচেষ্টাকে প্রতিফলিত করে।

ব্র্যাক ব্যাংক ফ্রিল্যান্সারদের ব্যাংকিং জ্ঞান বাড়াতে এবং আর্থিক স্বাধীনতা ও স্বনির্ভরতা নিশ্চিত করতে ব্যাংকিং সার্ভিসেস প্রদান করবে।

image-134

সর্বশেষ পাওয়া সংবাদ