মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
কর্পোরেট

প্রাইম ব্যাংক এবং আইটিএফসি মধ্যে চুক্তি

নিজস্ব প্রতিবেদক : প্রাইম ব্যাংক এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন (আইটিএফসি) এর মধ্যে মাস্টার মুরাবাহা চুক্তি স্বাক্ষর
প্রাইম ব্যাংক সম্প্রতি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইএসডিবি) একটি সদস্য সংস্থা- ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন (আইটিএফসি)-এর সাথে একটি মাস্টার মুরাবাহা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তি প্রাইম ব্যাংকের এসএমই এবং কর্পোরেট সেগমেন্টে ক্রমবর্ধমান বাণিজ্য বৃদ্ধিতে সহায়তা করবে এবং আইটিএফসি, প্রাইম ব্যাংক কর্তৃক ইস্যুকৃত লেটার অফ ক্রেডিটের বিপরীতে বাণিজ্য সুবিধা প্রদান করবে।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ এবং আইটিএফসি-এর সিওও নাজিম নূরদালী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন। এসময় আইটিএফসির জেনারেল ম্যানেজার (ট্রেড ফাইন্যান্স) আবদিহামিদ আওয়েস আবু এবং প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফায়সাল রাহমান ও উপব্যবস্থাপনা পরিচালক শামস আবদুল্লাহ মোহাইমীনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ