মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
কর্পোরেট

ইসলামী ব্যাংকের পিসিআইডিএসএস সার্টিফিকেট লাভ

নিজস্ব প্রতিবেদক : গ্রাহকদের সর্বোচ্চ ডেটা সুরক্ষা নিশ্চিত করায় ‘পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডেটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড (পিসিআইডিএসএস) ভার্সন ৩.২.১’ সার্টিফিকেট অর্জন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

১৯ ফেব্রুয়ারি, ২০২৩, রবিবার রাজধানীর এক হোটেলে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী পিসিআইডিএসএস-এর সার্টিফিকেট অর্গানাইজেশন ‘কন্ট্রোল কেস’এর প্রেসিডেন্ট সুরেশ দাদলানি-এর হাত থেকে এ সার্টিফিকেট গ্রহণ করেন।

এ সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান ও জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন, মোঃ নাইয়ার আজম, মোঃ সিদ্দিকুর রহমান ও আবুল ফয়েজ মুহাম্মাদ কামালুদ্দীন, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার এস.এম মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

পিসিআইডিএসএস-এর নীতিমালা অনুযায়ী উন্নত নেটওয়ার্ক ব্যবস্থা, নিয়মিত পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার মাধ্যমে ইসলামী ব্যাংক এই সনদ অর্জন করেছে। অনলাইন শপিংয়ের জনপ্রিয়তা ও একই সাথে কার্ডের লেনদেন বেড়ে যাওয়ায় কার্ড ইস্যুকারী, ব্যবহারকারী এবং পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর বাড়তি সুরক্ষা নিশ্চিত করতে পিসিআইডিএসএস নীতিমালা তৈরি করা হয়েছিল। পিসিআইডিএসএস-এর এই সনদ আর্থিক প্রতিষ্ঠানগুলোর গ্রহণযোগ্যতার একটি স্বীকৃতি যারা কার্ডের ডেটা গ্রহণ, সংরক্ষণ কিংবা স্থানান্তর নিয়ে কাজ করে।

সর্বশেষ পাওয়া সংবাদ