মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
কর্পোরেট

৩ দিনব্যাপী সার্টিফিকেট কোর্স করাবে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৪, ২৫ ও ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ বিএসইসি’র নিজস্ব তত্ত্বাবধানে তালিকাভূক্ত কোম্পানির সেক্রেটারি, সিএফও এবং এমডিদের জন্য একটি সার্টিফিকেট কোর্সের আয়োজন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

যা আগামী ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায় শুরু হয়ে চলবে রাত সাড়ে ৯টা পর্যন্ত। পরের দিন ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে চলবে রাত সাড়ে ৯টা পর্যন্ত। তারপর ২৬ ফেব্রুয়ারি সকাল ৯টায় শুরু হয়ে বিকেল ৩টায় শেষ হবে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

৩ দিনব্যাপী বিএসইসি’র সার্টিফিকেট কোর্সে রির্সোস পারসন হিসেবে উপস্থিত থাকবেন বিএসইসি’র চেয়ারম্যান, কমিশনার, নির্বাহী পরিচালক ও পরিচালক পদ-মর্যাদা সম্পন্ন অন্যান্য কর্মকর্তাগণ।

এতে প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত থাকবেন সকল তালিকাভূক্ত কোম্পানির এমডি, সিএফও এবং সিএসগণ।

উক্ত সার্টিফিকেট কোর্সটি বিএসইসি’র নিজস্ব অডিটোরিয়ামে নিজ তত্ত্বাবধানে পরিচালিত হবে। যার মূল উদ্দেশ্য হলো বিএসইসি কর্তৃক প্রণীত বিধি-বিধান, বিধি-নিষেধ, কর্পোরেট গর্ভনেন্স, ইনসাইডার ট্রেনিং, পিএসআই ও নানা রকম রুলস-রেগুলেশন কিভাবে লিস্টেট কোম্পানিতে পরিপালিত হবে সে বিষয়ে প্রশিক্ষণ দানই এই কোর্সের মূল উদ্দেশ্য।

এছাড়াও স্টক মার্কেটের সাথে সম্পৃক্ত এসএমই প্ল্যাটফর্ম, লিস্টিং রেগুলেশন পাবলিক ইস্যু রুলস ও সারা বছর ব্যাপি লিস্টেট কোম্পানিতে অবশ্যই পরিপালিত কমপ্লায়েন্সসমূহ সম্পর্কে বিশদ পর্যালোচনা ও প্রশিক্ষন এবং শেষে সার্টিফিকেট বিতরণ।

বিএসইসি কর্তৃক উল্লেখিত এই সার্টিফিকেট কোর্সটি সম্পন্ন করলে একটি লিস্টেট কোম্পানি সারা বছর কিভাবে পরিচালিত হবে এবং এমডি, সিএফও ও সিএসগণকে বাধ্যতামূলকভাবে যেসব কমপ্লায়েন্স করতে হয় সে সম্পর্কে পরিষ্কার একটি গাইড লাইন পেয়ে যাবেন।

সুতরাং কোর্সটি যারা করতে চান সে সকল সিএফও, সিএস ও এমডিগণ যারা বিএসইসি’র চিঠি পাননি তারা বিস্তারিত জানতে নিচের প্রোগ্রাম শিডিউলটি দেখতে পারেন।

4 8 5 16

সর্বশেষ পাওয়া সংবাদ