মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি যুক্তরাষ্ট্রকে চূর্ণ করে শেষ আটে বেলজিয়াম, নায়ক দে কেতেলারে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
advertisement
কর্পোরেট

এনসিসি ব্যাংক এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : সেবার মান বৃদ্ধির মাধ্যমে ব্যাংকের ব্যবসা স¤প্রসারণের লক্ষ্যে এনসিসি ব্যাংকের দুইদিন-ব্যাপী বার্ষিক ব্যবসায়িক সম্মেলন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গল্ফ এ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ১২৫ টি শাখা এবং ০৬টি উপশাখার ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের নির্বাহী ও বিভাগীয় প্রধানগণের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোঃ আবুল বাশার।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ব্যাংকের ভাইস-চেয়ারম্যান সোহেলা হোসেন, প্রাক্তন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান এস. এম. আবু মহসিন, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, পরিচালক ও প্রাক্তন ভাইস-চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার এবং পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত-ব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির ও এম. শামসুল আরেফীন, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ রাফাত উল্লা খান, মোঃ মাহবুব আলম, এম. আশেক রহমান ও মোঃ জাকির আনাম এবং সিনিয়র ম্যানেজমেন্ট টীমের সদস্যবৃন্দসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় চেয়ারম্যান মোঃ আবুল বাশার বিগত বছরের কঠিন অর্থনীতি পরিস্থিতিতে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য সকলকে অভিন্দন জানান। তিনি বলেন, ব্যাংকের ব্যবসার পরিধি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, সেজন্য আমাদের আরো আন্তরিকতার সাথে সেবার মান অক্ষুন্ন রাখতে হবে এবং স্ব স্ব এলাকায় ব্যবসার নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করতে হবে। আগামী দিনেও ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং সুনাম বৃদ্ধিতে আন্তরিকভাবে কাজ করার জন্য শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

স্বাগত ভাষণে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ ব্যাংকের বিভিন্ন আর্থিক সূচকের উন্নতির কথা তুলে বলেন, বিগত বছরে তীব্র ডলার সঙ্কট ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দা সত্ত্বেও ব্যাংকের ঋণ, বিনিয়োগ, মোট সম্পদ, রেমিট্যান্স, বকেয়া ঋণ আদায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, অন্য দিকে তহবিল সংগ্রহ ব্যয় ও খেলাপি ঋণের পরিমাণ হ্রাস পেয়েছে। যার ফলে অর্ন্তজাতিক ক্রেডিট রেটিং ও ক্যামেলস রেটিং- এ আমাদের উন্নতি পরিলক্ষিত হচ্ছে। এছাড়া, সম্মেলনে চলতি বছরে ব্যাংকের বিভিন্ন ব্যবসায় কৌশল নিয়ে তিনি আলোচনা করেন।

ব্যাংকের পরিচালকবৃন্দ তাদের বক্তব্যে আধুনিক তথ্য প্রযুক্তির অধিকতর ব্যবহারের মাধ্যমে উন্নততর গ্রাহকসেবা নিশ্চিত করে ব্যাংকের ব্যবসা বৃদ্ধির উপর জোর তাগিদ দেন যাতে বিদ্যমান প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে এনসিসি ব্যাংক এর অবস্থান সুদৃঢ় থাকে।

সর্বশেষ পাওয়া সংবাদ