মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি যুক্তরাষ্ট্রকে চূর্ণ করে শেষ আটে বেলজিয়াম, নায়ক দে কেতেলারে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
advertisement
কর্পোরেট

মিনিস্টার ইলেক্ট্রনিক্স এর ফ্যাক্টরি পরিদর্শন করলেন সালমান এফ রহমান

কর্পোরেট সংবাদ ডেস্ক : সম্প্রতি ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত দেশীয় ইলেক্ট্রনিক্স কোম্পানি মিনিস্টার হাই-টেক পার্ক ইলেক্ট্রনিক্স লিমিটেড এর ফ্যাক্টরি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি। পরিদর্শন শেষে তিনি মিনিস্টার মাইওয়ান গ্রুপের নতুন প্রজেক্ট মিনিস্টার ওয়াটার পার্ক এন্ড রিসোর্ট এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ফ্যাক্টরি পরিদর্শনকালে মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর সহ-সভাপতি এম এ রাজ্জাক খান রাজ তাকে ফ্যাক্টরির রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনারসহ বিভিন্ন পণ্য উৎপাদন কার্যক্রম ঘুরিয়ে দেখান।

image-109

দেশেই উন্নত প্রযুক্তিতে মিনিস্টার যে ইলেক্ট্রনিক্স পণ্য উৎপাদন করছে তার ভূয়সী প্রসংশা করেন সালমান এফ রহমান । তিনি আরো বলেন, সরকার সবসময় দেশীয় শিল্পখাত এবং দেশীয় পণ্য উৎপাদনে সর্বাত্ত্বক সহযোগীতা করে আসছে এবং সামনের দিন গুলিতেও এই সহযোগীতা চালিয়ে যাবে।

মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর সহ-সভাপতি এম এ রাজ্জাক খান রাজ বলেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান এমপি ফ্যাক্টরি পরিদর্শন করে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন যাতে করে আমাদের ইলেক্ট্রনিক্স শিল্প খাতকে আরো সমৃদ্ধ করা যায়।

উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)র নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজার রহমান, ময়মনসিংহের পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৫, ময়মনসিংহ ইউনিটের পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান, এফবিসিসিআই এর সহ-সভাপতি মো: আমিনুল হক শামীম, মিনিস্টার মাইওয়ান গ্রুপের এডভাইজার হাজী গোলাম মোস্তফা খান, প্রশাসনিক কর্মকর্তা, কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ পাওয়া সংবাদ