মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি যুক্তরাষ্ট্রকে চূর্ণ করে শেষ আটে বেলজিয়াম, নায়ক দে কেতেলারে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা প্রাথমিক বিদ্যালয়ে ৩টি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল এক মহাতারকার ইউরো অধ্যায়ের বিষণ্ন সমাপ্তি: অশ্রুসিক্ত বিদায় সিআরসেভেনের
advertisement
কর্পোরেট

ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারস কনভেনশন ২০২৩ অনুষ্ঠিত

কর্পোরেট সংবাদ ডেস্ক : ব্র্যাক ব্যাংক এর ব্যবস্থাপনা কৌশল নির্ধারণ এবং ২০২৩ ও এর পরবর্তী সময়ের জন্য ব্রাঞ্চ ব্যাংকিং ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের জন্য একটি শাখা ব্যবস্থাপকদের সম্মেলনের আয়োজন করে।

দুইদিনের এই কনভেনশনটি ব্যাংকের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক কৌশল সম্পর্কে ব্রাঞ্চ ম্যানেজারদের অবহিত করা,
বাজারের সুযোগগুলিকে পুঁজিকরা এবং গ্রাহকদের উন্নততর ও আনন্দদায়ক ব্যাংকিং অভিজ্ঞতা প্রদানের উপায় খুঁজে বের করার উপর জোর দেয়।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর. এফ. হোসেন ২৯ জানুয়ারি ২০২৩ ঢাকার সাভারে ব্র্যাক সিডিএম-এ সম্মেলনের উদ্বোধন করেন।

ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) অ্যান্ড সিএফ ও এম মাসুদ রানা এফসিএ; ডিএমডি অ্যান্ড সিও ও মো: সাব্বির হোসেন; ডিএমডি অ্যান্ডহেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন; ডিএমডি অ্যান্ড ক্যামলকো চৌধুরী মইনুল ইসলাম; ডিএমডি অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড এফআই মোঃ শাহীন ইকবাল সিএফএ; এবং হেড অফ ব্রাঞ্চেস শেখ মোহাম্মদ আশফাক, সকল ব্রাঞ্চ ম্যানেজার, সাব-ব্রাঞ্চ ম্যানেজার, রিজিওনাল হেডস এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ