মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি যুক্তরাষ্ট্রকে চূর্ণ করে শেষ আটে বেলজিয়াম, নায়ক দে কেতেলারে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা প্রাথমিক বিদ্যালয়ে ৩টি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল এক মহাতারকার ইউরো অধ্যায়ের বিষণ্ন সমাপ্তি: অশ্রুসিক্ত বিদায় সিআরসেভেনের
advertisement
কর্পোরেট

সিরাজগঞ্জের তাড়াশে ড্রাম ট্রাকের চাপায় এক কিশোরে মৃত্যু

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ড্রাম ট্রাকের চাপায় রাহাত (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার রাত ৯টায় তাড়াশ পৗর সদরের ওয়াবদা বাধে এ দুর্ঘটনা ঘটে।, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কিশোর রাহাত ভাদাস গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে রাহাত স্থানীয়ভাবে আয়োজিত একটি ধর্মসভায় যোগ দেবার জন্য নিজবাড়ি থেকে ওয়াবদা বাধের দিকে রওনা হয়। এ সময় ড্রাম ট্রাকটি তাড়াশ থেকে মাটিবোঝাই করে দ্রুত গতিতে যাচ্ছিল। ড্রাম ট্রাকটি ওয়াবদা বাধে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে কিশোরটিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই কিশোর নিহত হয়। বিক্ষুব্ধ স্থানীয় জনতা

ড্রাম ট্রাকের চালককে আটক করে।,

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রাইভার রাকিব হাসানকে (২৪) আটক করে ড্রাম ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।,

নিহতের লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায় পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ