বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
শিরোনাম
৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী ইউনিলিভার বাংলাদেশের পরিচালক পদে শহীদুল ইসলামের নিয়োগ নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে মোবাইল কোর্ট, একদিনেই সাড়ে ৩ লাখের বেশি জরিমানা সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত উত্তরা ও ইস্কাটনে দুটি নতুন ৩এস ফ্ল্যাগশিপ শোরুম চালু করল রিভো বাংলাদেশ মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে যমুনা ব্যাংকের ১১৭তম ‘বেতকা বাজার উপশাখা’ উদ্বোধন মাতারবাড়ী প্রকল্পের অর্থ আত্মসাৎ মামলা - সাবেক এডিসি কারাগারে, সাবেক ডিসিসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ড. ওসমান ফারুক হিমায়িত খাদ্য রপ্তানি খাতে ঋণ দেবে এনসিসি ব্যাংক
advertisement
কর্পোরেট

ইউনিলিভার বাংলাদেশের পরিচালক পদে শহীদুল ইসলামের নিয়োগ

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ডিরেক্টর, করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি, হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম। ১৫ নভেম্বর থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হয়েছে। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্ট কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন।

করপোরেট অ্যাফেয়ার্স, সরকারি ও বহির্সংযোগ, নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সম্পর্ক, কৌশলগত যোগাযোগ, নীতিগত বিষয়ে অ্যাডভোকেসি এবং করপোরেট সাসটেইনেবিলিটিসহ বিভিন্ন ক্ষেত্রে ২০ বছরেরও বেশি সময়ের নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে শহীদুল ইসলামের। কর্মজীবনে তিনি জটিল ব্যবসায়িক ও নিয়ন্ত্রক পরিবেশ মোকাবিলা, টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি নিশ্চিত করা, কৌশলগত অংশীজনদের সঙ্গে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলা এবং করপোরেট সুনাম আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

ইউনিলিভার বাংলাদেশে যোগদানের আগে তিনি সিনজেনটা বাংলাদেশে ডিরেক্টর, করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি প্রতিষ্ঠানটির বোর্ড ও কান্ট্রি লিডারশিপ টিমের (CLT) সদস্য ছিলেন। এর আগে তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশে হেড অব এক্সটার্নাল রিলেশনস হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শহীদুল ইসলাম ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রাম (USTC) থেকে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (MBA) ডিগ্রি অর্জন করেছেন। এ ছাড়া যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ থেকে বিজনেস সাসটেইনেবিলিটি ম্যানেজমেন্ট প্রোগ্রাম সম্পন্ন করেছেন।

ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান বলেন, “করপোরেট অ্যাফেয়ার্স, অংশীজন ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন বিষয়ে শহিদুল ইসলামের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের পরিবর্তনশীল ব্যবসায়িক ও নিয়ন্ত্রক পরিবেশ সম্পর্কেও তাঁর গভীর ধারণা রয়েছে। তাঁকে ইউনিলিভার বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। আমরা আশা করি, তাঁর নেতৃত্ব আমাদের ব্যবসাকে আরও শক্তিশালী করবে এবং অংশীজনদের জন্য দীর্ঘ মেয়াদে সুফল বয়ে আনবে।” 

বাংলাদেশে ছয় দশকেরও বেশি সময়ের পথচলায় ইউনিলিভার বাংলাদেশ ব্যবসায়িক অগ্রযাত্রা অব্যাহত রাখার পাশাপাশি দেশের উন্নয়নেও অবদান রেখে চলেছে। শহীদুল ইসলামের এই নিয়োগের মাধ্যমে কৌশলগত অংশীজন ব্যবস্থাপনা ও সম্পৃক্ততা আরও জোরদার হবে, করপোরেট সুনাম আরও সুদৃঢ় হবে এবং বাংলাদেশে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে অবদান রাখার ক্ষেত্রে প্রতিষ্ঠানের অঙ্গীকার আরও এগিয়ে যাবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ