বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমের আওতায় ঋণ প্রদান করবে আইএফআইসি ব্যাংক ময়মনসিংহে নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা বাড়াতে পুলিশের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু পদোন্নতি নিয়ে শিহাবের আপিল, ‘বিধিবহির্ভূত নয়’ বলছে চট্টগ্রাম বন্দর এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন রুশ রাষ্ট্রদূত - আগামী মাসে রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে ২০২৭ সালে নেপাল সফরে যাবে বাংলাদেশ দল, সূচি চূড়ান্ত নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি এআই ও ব্যবসা রূপান্তর নিয়ে ৩ দিনব্যাপী গ্লোবাল সামিট শুরু ২৫ সেপ্টেম্বর একনেকে ১২ প্রকল্প অনুমোদন, ব্যয় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকা
advertisement
কর্পোরেট

এনসিসি ব্যাংক এর ১২তম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি. (এনসিসি ব্যাংক) এর ১২তম বিশেষ সাধারণ সভা মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের সংঘবিধি-র ধারা ১০৮(১) সংশোধনী প্রস্তাব অনুমোদিত হয়| 

ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় ভাইস-চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালকবৃন্দের মধ্যে নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, মোঃ মঈনুদ্দিন, মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, প্রাক্তন ভাইস-চেয়ারম্যান তানজিনা আলী, সৈয়দ আসিফ নিজাম উদ্দীন, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার, নাহিদ বানু, এবং স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এফসিএ ডিজিটাল প্লাটফর্মে সংযুক্ত হন।

এসময়, ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম ও মোঃ জাকির আনাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান এফসিএ ও মোঃ হাবিবুর রহমান এবং কোম্পানী সচিব (চলতি দায়িত্ব) মোঃ নজরুল ইসলাম চৌধুরী এফসিএস ছাড়াও ব্যাংকের শেয়ারহোল্ডারগণ অনলাইনে যোগ দেন এবং ভোটাধিকার প্রয়োগ করেন।

চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিম বলেন, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা ও পরামর্শের ভিত্তিতে সংঘবিধি-র উল্লেখিত ধারা সংশোধনের উদ্যোগ ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ব্যাংকের পক্ষ থেকে যথাযথ আইনি পরামর্শের আলোকে সম্পাদন করা হয়েছে।

ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে সম্মানিত শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন এবং পাশাপাশি ব্যাংকিং খাতে এনসিসি ব্যাংকের অগ্রযাত্রার বিভিন্ন দিক তুলে ধরেন।

সর্বশেষ পাওয়া সংবাদ