গ্রাহকদের আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ দিতে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা এবং ইউনিমার্ট যৌথভাবে মাসব্যাপী এক বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে। এই ক্যাম্পেইনে সর্বোচ্চ কেনাকাটা করা বিজয়ী উপহার হিসেবে পাবেন ঢাকা-ব্যাংকক রুটে যাওয়া-আসার কাপল বিমান টিকিট।
আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চালু থাকা এই ক্যাম্পেইনে আরও রয়েছে দারুণ সব পুরস্কার। এতে দ্বিতীয় সর্বোচ্চ কেনাকাটাকারী বিজয়ী পাবেন ঢাকা-কক্সবাজার রুটে দুজনের জন্য রাউন্ড ট্রিপের অভ্যন্তরীণ বিমান টিকিট। এছাড়া, তৃতীয় সর্বোচ্চ কেনাকাটাকারী বিজয়ী গ্রাহকের জন্য রয়েছে ইউনিমার্ট থেকে কেনাকাটার জন্য ১০ হাজার টাকার ভাউচার।
ক্যাম্পেইনে অংশ নিতে গ্রাহকদের ফুডপ্যান্ডা অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে ইউনিমার্ট থেকে কেনাকাটা করতে হবে। পুরো ক্যাম্পেইন চলাকালে একজন গ্রাহককে অন্তত ১০ হাজার টাকার পণ্য কিনতে হবে। ক্যাম্পেইন শেষে সেপ্টেম্বর মাসে একজন গ্রাহকের মোট কেনাকাটার পরিমাণ হিসাব করে বিজয়ী নির্বাচন করা হবে।
দেশের বড় শহরগুলোর সুপারস্টোরগুলোর সাথে অংশীদারিত্বের মাধ্যমে নিজেদের রিটেইল ও গ্রোসারি সেবার সম্প্রসারণের প্রতিশ্রুতিবদ্ধ ফুডপ্যান্ডা। নিজেদের প্রতিশ্রুতির ধারাবাহিকতায়, এ ক্যাম্পেইনে ইউনিমার্টের সাথে অংশীদারিত্ব করেছে ফুডপ্যান্ডা। একইসাথে নিজেদের ক্রমবর্ধমান গ্রাহকদের জন্য আরও বেশি সুবিধা ও স্বাচ্ছন্দ্যসহ আকর্ষণীয় সব ডিল ও পুরস্কার নিশ্চিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।
ফুডপ্যান্ডা সম্পর্কে:
ফুডপ্যান্ডা এশিয়া প্যাসিফিকের অন্যতম শীর্ষস্থানীয় ডেলিভারি প্ল্যাটফর্ম। সুবিধামতো ও দ্রুততম সময়ে গ্রাহকদের কাছে খাবার, গ্রোসারি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যসহ অন্যান্য জিনিস পৌঁছে দিতে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে ফুডপ্যান্ডা। অভিনব প্রযুক্তি ও সুদক্ষ পরিচালনার সমন্বয় এবং রিটেইল পার্টনারদের শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে এ অঞ্চলের কুইক-কমার্সে (কিউ-কমার্স) নেতৃত্ব দিচ্ছে ফুডপ্যান্ডা। খাবার ডেলিভারি দেয়ার লক্ষাধিক অপশন ছাড়াও অন-ডিমান্ড পণ্য ডেলিভারি সুবিধা প্রদানে রয়েছে প্যান্ডামার্ট ক্লাউড স্টোর। সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, পাকিস্তান, তাইওয়ান, ফিলিপাইন, বাংলাদেশ, লাওস, কম্বোডিয়া এবং মায়ানমার- এশিয়া প্যাসিফিক অঞ্চলের ১০টি বাজারে ফুডপ্যান্ডার কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফুড ডেলিভারি ইন্ডাস্ট্রিতে বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদানকারী প্রতিষ্ঠান ডেলিভারি হিরো’র একটি অঙ্গপ্রতিষ্ঠান ফুডপ্যান্ডা।
বিস্তারিত জানতে ভিজিট করুন: www.foodpanda.com