বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমের আওতায় ঋণ প্রদান করবে আইএফআইসি ব্যাংক ময়মনসিংহে নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা বাড়াতে পুলিশের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু পদোন্নতি নিয়ে শিহাবের আপিল, ‘বিধিবহির্ভূত নয়’ বলছে চট্টগ্রাম বন্দর এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন রুশ রাষ্ট্রদূত - আগামী মাসে রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে ২০২৭ সালে নেপাল সফরে যাবে বাংলাদেশ দল, সূচি চূড়ান্ত নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
advertisement
ভিডিও গ্যালারি

আমি শুধু আমার মেয়ের কাছে হিরো হয়ে থাকতে চাই: জিৎ

বিনোদন ডেস্ক: আগামী ২৪ নভেম্বর মুক্তি পেতে চলেছে জিৎ-এর নতুন সিনেমা ‘মানুষ-চাইল্ড অফ ডেসটিনি’। শুক্রবার (১০ নভেম্বর) সিনেমাাটর ট্রেলার মুক্তি পেয়েছে সিনেমাতে জিৎ এর চরিত্রটি একটি সাধারণ মানুষের, যিনি পরবর্তীকালে পরিস্থিতির চাপে অসাধারণ হয়ে ওঠেন। জিতের সঙ্গে জুটি বেঁধেছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম।

সঞ্জয় সমাদ্দার পরিচালিত এই সিনেমায় দেখতে পাওয়া যাবে জীতু কমল এবং সুস্মিতা চ্যাটার্জীকেও। সঙ্গে থাকছে শিশু শিল্পী অয়ন্যা চ্যাটার্জী।

মানুষ সিনেমার ট্রেলার ফুল অন অ্যাকশনে ভরপুর। আশা করা যায়, সিনেমাতেও অ্যাকশনের কমতি থাকবে না। শুধুমাত্র অ্যাকশন নয়, এই ট্রেলারে দর্শক চাক্ষুস করেছেন জিৎ-এর রোমান্সও। ছবিতে অয়ন্যা জিৎ-এর মেয়ের ভূমিকায় অভিনয় করেছে। তবে সব থেকে ট্রেলারের যে জিনিসটি সবচেয়ে বেশি নজর কেড়েছে তা হল জিৎ-এর সংলাপ, ‘আমি অনেস্টলি কাজ করে, সারাজীবন আমার মেয়ের কাছে হিরো হয়ে থাকতে চাই’ বা ‘মানুষ হিসেবে আমি হারতে পারি, কিন্তু বাবা হিসেবে আমি জিততে চাই’।

জিৎ সবসময়ই তাঁর চরিত্রের জন্য প্রশংসা কুড়িয়েছেন। এই ছবির ক্ষেত্রেও তাঁর অন্যথা হবে না বলেই মনে করছে দর্শক। ট্রেলারের মধ্যেও ছবির সাসপেন্স ফুটে উঠেছে। একজন বাবা কীভাবে তাঁর মেয়েকে রক্ষা করছে তা নিয়ে কৌতুহল তৈরী করেছে এই ট্রেলার। ছবির সুরকারের ভূমিকায় রয়েছেন স্যাভি এবং অনীক ধর।

ট্রেলার নিয়ে জিৎ বলেছেন, ‘খুবই ভালে লাগছে উৎসবের সময়ে এরকম একটা সিনেমা নিয়ে আসতে পেরে, যাতে অ্য়াকশন, ড্রামা, রোমাঞ্চ সব আছে। আশা করছি আমাদের সিনেমা দর্শকদের খুশি করতে পারবে।‘

এছাড়াও ছবির নায়িকা সুস্মিতা জানিয়েছেন, ‘আমার মন ভালোবাসায় ভরে গেছে। দর্শক আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন। আমার চরিত্রটিকেও সকলে ভালোবাসবে বলে মনে করছি। আমি অপেক্ষা করে আছি ২৪ তারিখ সিনেমাটি মুক্তি পাওয়ার জন্য।’

এই সিনেমায় ভিলেনের ভূমিকায় অভিনয় করছেন জীতু কমল। তিনি বলেছেন, ‘এই প্রথমবার আমি কোনও ভিলেনের ভূমিকায় অভিনয় করছি। তবে আমি খুবই উত্তেজিত এরকম একটি চরিত্র দর্শকদের দিতে পেরে।’
এই সিনেমাটি শুধুমাত্র যারা জীৎ-এর ফ্যান তাঁদেরই না, যারা সিনেমা প্রেমী তাঁদের সকলেরও ভালো লাগবে।

সিনেমাটি প্রযোজনা করেছেন জীৎ, গোপাল মাদনানী এবং অমিত জুমরানি। সূত্র-জিনিউজ।

সর্বশেষ পাওয়া সংবাদ