বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমের আওতায় ঋণ প্রদান করবে আইএফআইসি ব্যাংক ময়মনসিংহে নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা বাড়াতে পুলিশের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু পদোন্নতি নিয়ে শিহাবের আপিল, ‘বিধিবহির্ভূত নয়’ বলছে চট্টগ্রাম বন্দর এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন রুশ রাষ্ট্রদূত - আগামী মাসে রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে ২০২৭ সালে নেপাল সফরে যাবে বাংলাদেশ দল, সূচি চূড়ান্ত নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
advertisement
ভিডিও গ্যালারি

শাহরুখের সঙ্গে নাচলেন এক হাজার নারী (ভিডিও)

বিনোদন ডেস্ক : এলেন, দেখলেন, জয় করলেন… নাহ! তাঁর সঙ্গে মানানসই ক্যাপশন হতে পারে- এলেন, দেখালেন, জয় করলেন। প্রথম গান থেকেই রীতিমতো ঝড় নয়, সুনামি তুলেছেন শাহরুখ খান।

সোমবার (৩১ জুলাই) মুক্তি পায় ‘জওয়ান’-এর প্রথম গান জিন্দা বান্দা। এই জাঁকজমকপূর্ণ গানে শাহরুখের সঙ্গে নাচতে দেখা গেল ১০০০ জন নারী নৃত্যশিল্পীকে। ইরশাদ কামিলের লেখা গানটি গেয়েছেন অনিরুদ্ধ রবিচন্দ্র, সংগীত পরিচালনাও তাঁর। গানের শুরুতেই শাহরুখকে দেখা গেল তাঁর চেনা পোজে। তবে গানের সঙ্গে নেচে নেচে যেভাবে জমিয়ে দিলেন কিংখান তা দেখে মনে পড়ে যায় নায়কের জনপ্রিয় দর্দে ডিস্কো গানের দৃশ্য। বয়স যেন একই জায়গায় আটকে ফেলেছেন শাহরুখ!

জিন্দা বান্দা শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘যখন আপনার জীবনের আদর্শে আঘাত আসে। তখন আপনাকে লড়তেই হবে। সেই লড়াই-ই আপনাকে বাঁচিয়ে রাখে। তাঁর অসম্ভব সুন্দর কবিতা একটু পরিবর্তন করে ওয়াসিম বরেলভি সাহেব আমার মন ভরিয়ে দিয়েছেন, তাঁকে ধন্যবাদ।’ আসল কবিতাটা ছিল, ‘উসুল পর যো আঁচ আয়ো টকরানা জরুরি হ্যায় / তো ফির জিন্দা নজর আনা জরুরি হ্যায়!’

জওয়ান’ অ্যাকশন থ্রিলার, তাই অ্যাকশন নিয়ে কোনও ফাঁক রাখেননি অ্যাটলি তা প্রিভিউ দেখেই বোঝা যাচ্ছিল। এবার গানেও পাওয়া গেল গ্র্যাঞ্জারের ঝলক। শাহরুখের সঙ্গেই ডবল ধামাকা থাকবে দক্ষিণের মহাতারকা ও দুর্ধর্ষ অভিনেতা বিজয় সেতুপতির। প্রথমবার শাহরুখের নায়িকা হয়েছেন নয়নতারা। এছাড়াও বিশেষ চরিত্রে রয়েছেন সানিয়া মালহোত্রা ও প্রিয়ামণি। টিজারে শাহরুখকে দেখা যায় ডবল রোলে। তিনি যেমন আইপিএস অফিসার, ঠিক তেমনই আবার অপহরণকারী। দীপিকাও রয়েছে ক্যামিও চরিত্রে।

পুণে, মুম্বাই, হায়দরাবাদ, চেন্নাই, রাজস্থান ও ঔরঙ্গাবাদে শ্যুটিং হয়েছে ‘জওয়ান’-এর। অনিরুদ্ধ রবিচন্দরের কাঁধে সঁপে দেওয়া হয়েছে ‘পাঠান’-এর মিউজিকের দায়িত্ব। অনিরুদ্ধ পকেট সাইজ ডায়ানামাইট। তিনি মিউজিক করা মানেই তা সুপারহিট হতে বাধ্য। প্রতিবেদনের সঙ্গে দেওয়া টিজার একবার দেখে নিন, চোখ সরাতে পারবেন না। ‘পাঠান’-এর হাত ধরে প্রত্যাবর্তন করা এসআরকে-র উপর দর্শকদের প্রত্যাশার পারদ মহাকাশচুম্বী। এখন দেখার পাঠানের পর জওয়ানের হাত ধরে বড়পর্দায় শাহরুখ সেই ঝড়কে সুনামি বদলাতে পারেন কিনা! সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

শাকিবের সিনেমায় আমির খানের ভাই!

শতবর্ষের সেরা চলচ্চিত্রের তালিকায় ‘পথের পাঁচালী’

কলকাতায় বিপাকে শরিফুল, ফোন করলেন পরীকে

সর্বশেষ পাওয়া সংবাদ