সোমবার, ০৩ আগস্ট ২০২৬
সোমবার, ০৩ আগস্ট ২০২৬
শিরোনাম
বেনজীর আহমেদকে শিগগিরই ফিরিয়ে আনার আশা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রায়পুরায় আধিপত্যের জেরে প্রতিপক্ষের গুলিতে কৃষক নিহত, আহত ৫ ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর - আয়কর রিটার্ন জমা দিলেই মিলবে কর ছাড়ের সুবিধা সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ সিটি ব্যাংকের অর্ধবার্ষিক মুনাফা বেড়েছে গ্যালাক্সি এ২৭ ৫জি নিয়ে কী প্রত্যাশা করছেন প্রযুক্তিপ্রেমীরা ইউসিবিডির ‘ভিশন অ্যান্ড ভোগ’ ফ্যাশন প্রতিযোগিতা অনুষ্ঠিত টানা চতুর্থবার ‘বাংলাদেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক’ স্বীকৃতি অর্জন করলো ইউসিবি ইনভেস্টমেন্ট ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক  জাকির আনাম
advertisement
ভিডিও গ্যালারি

শাকিবের প্রিয়তমা সিনেমার ‘কোরবানি’ গান প্রকাশ

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি আসন্ন কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে। এর আগে ঢালিউড কিং এর ফার্স্টলুক প্রকাশের পর ব্যাপক সাড়া ফেলেছে।

এরই মধ্যে পূর্ব ঘোষণা অনুযায়ি শনিবার (২৪ জুন) সন্ধ্যায় ‘প্রিয়তমার’ ছবির প্রথম গান ‘কোরবানি’! যা প্রকাশের পর পরই রীতিমত তোলপাড়! গানটি দেখে ভক্ত অনুরাগীরা দেখে বলছেন, ঈদ ধামাকা এমনই হওয়া উচিত!

‘কোরবানি’ গানটি প্রকাশিত হওয়ার পর শাকিব ভক্তরা বলছেন, তাদের ঈদ এখন থেকেই শুরু! তার কিছুটা আঁচ পাওয়া যাবে গানটি নিয়ে দর্শক ভক্তদের উন্মাদনা দেখে!

সন্ধ্যা ৭টায় ‘কোরবানি’ গানটি প্রকাশের পর মাত্র ১ ঘণ্টার মধ্যে শুধুমাত্র শাকিব খানের ফেসবুক পেজ থেকেই কয়েক লাখ বার দেখা হয়েছে। গানটি পছন্দ করে রিয়েকশান করেছেন ১ লাখের বেশী মানুষ। এতো অল্প সময়ে গানটি দেখে মন্তব্য করেছেন ১৫ হাজারের বেশী মানুষ, এবং শেয়ার হয়েছে প্রায় ৮ হাজার! প্রায় সব মন্তব্যই ইতিবাচক।

‘কোরবানি’ গানটির পুরোটা জুড়েই আছেন শাকিব খান। মন মাতানো গানের কথার পাশাপাশি গানটির সুর ও কণ্ঠ দিয়েছেন আকাশ সেন।

হিমেল আশরাফের পরিচালনায় আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত ‘প্রিয়তমা’ রোমান্টিক অ্যাকশন ধাঁচের কাহিনি লিখেছেন প্রয়াত ফারুক হোসেন।

ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া ‘প্রিয়তমা’ সিনেমায় আরও অভিনয় করছেন ইধিকা পাল, কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

আরও পড়ুন:

আনকাট ছাড়পত্র পেল শাকিবের ‘প্রিয়তমা’

নতুন লুকে চমকে দিলেন শাকিব খান

‘প্রিয়তমা’র প্রথম ঝলকে শাকিব খানের চমক

সর্বশেষ পাওয়া সংবাদ