সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
অন্যান্য

সূচকের পতনে কমেছে লেনদেনও

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে টাকার পরিমানে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৫টি কোম্পানির ১১ কোটি ৬০ লক্ষ ৫১ হাজার ৬৫১ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩১৪ কোটি ১৬ লাখ ৬৮ হাজার ৮১১ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১৩.৯১ পয়েন্ট কমে ৫১১২.৫১ ডিএস-৩০ মূল্য সূচক ০.৬৭ পয়েন্ট কমে ১৮৯৬.৩০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৭.৯৬ পয়েন্ট কমে ১১৩৭.৫২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ২০৬টর এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: খান ব্রাদার্স পিপি, এডিএন টেলিকম, ব্র্যাক ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, মিডল্যান্ড ব্যাংক, এশিয়াটিক ল্যাব, এমজেএল বিডি, ফারইস্ট নিটিং, মালেক স্পিনিং ও ইস্টার্ন লুব্রিকেন্টস।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: হাক্কানি পাল্প, আরগন ডেনিমস, ইস্টার্ন লুব্রিকেন্টস, মির আকতার, এমজেএল বিডি, শিপইয়ার্ড ইন্ডাঃ, মাইডাস ফাইন্যান্স, সিভিওপিআরএল, এলআর গ্লোবাল ১ম মি. ফা. ও স্ট্যান্ডার্ড ইন্সুঃ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: প্রিমিয়ার সিমেন্ট, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, শাইনপুকুর সিরামিকস, এডিএন টেলিকম, ইভেন্স টেক্সটাইল, ফার কেমিক্যালস, বিআইএফসি, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, উত্তরা ফাইন্যান্স ও ভিএএমএল বিডি মি. ফা.-১।

আজ ডিএসই’র বাজার মূলধন: ৬৬২৩৯৩০৩১০৫০৪.০০।

সর্বশেষ পাওয়া সংবাদ