শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

ম্যাচসেরা রিশাদকে নিয়ে যা বললেন শান্ত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের দলের আক্ষেপের জায়গাজুড়ে ছিল লেগ স্পিনার। দ্বিতীয় ধাপে কোচ হয়ে আসার পরই চন্ডিকা হাথুরুসিংহে কাজ শুরু করেন লেগ স্পিনার খোঁজার। সে ধারাবাহিকতাই সুযোগ পেয়ে যান রিশাদ হোসেন। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও রয়েছেন তিনি। আর বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলেই রিশাদ নির্বাচিত হয়েছেন ম্যাচসেরা।

শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে ২ উইকেট তুলে নিয়েছিলেন রিশাদ। নিজের বোলিংয়ের ৪ ওভার কোটা পূরণ করে ২২ রানে নেন ৩ উইকেট। ম্যাচের পর সংবাদ সম্মেলনে রিশাদকে আলাদা করে ব্যাখা করেছেন অধিনায়ক শান্ত।

তিনি বলেন, ‘(রিশাদ) অসাধারণ বোলিং করেছে। গত কয়েক সিরিজ ধরেই ভালো করে আসছে। সে যেভাবে অনুশীলন করে। ওর প্রস্তুতি খুবই ভালো। আমরা সবসময় সংগ্রাম করি আমাদের একটা লেগ স্পিনার নাই। অই জায়গাটা আমাদের পূরণ হয়েছে আমি আশা করব যে সামনের ম্যাচগুলোতেও এভাবে অবদান রাখবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে জয় নিয়ে শান্ত বলেছেন, ‘আসলে শ্রীলঙ্কা যেভাবে ব্যাটিং শুরু করল তাতে আমার মনে হয় তারা দারুণভাবে শুরু করেছে। প্রথম ইনিংসের পর বল হাতেও তারা ভালো শুরু করেছিল। তারা দারুণ ক্যারেক্টার দেখিয়েছে মাঠে। ফিল্ডাররা নিজেদের উজাড় করে দিয়েছে। আমার মনে হয় তারা কিছুটা কম রান করেছে।’

মিডল ওভারে লঙ্কানদের রান নিয়ন্ত্রণের পাশাপাশি ক্রমাগত উইকেট নিয়ে রিশাদ লঙ্কান ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন। যার সাফল্য পেয়েছে দল, জয়ের পর তিনিও পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। নিজের অনুভূতি জানিয়ে রিশাদ বলেন, ‘আজকের পিচ ভালো, সেটিকে আমি কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করেছি। (হ্যাটট্রিকের সুযোগ) কাজে লাগানোরও আমার স্বাভাবিক প্রচেষ্টা ছিল।’

সর্বশেষ পাওয়া সংবাদ