বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান করপোরেট গভর্ন্যান্স অডিটে অস্বাস্থ্যকর ফি প্রতিযোগিতা - ফি নির্ধারণে নীতিমালা জরুরি, কম ফি নয়-মানসম্মত নিরীক্ষাই হোক প্রতিযোগিতার ভিত্তি একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি পুঁজিবাজারে বন্ধ বিও হিসাব চালুর সিদ্ধান্তকে বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ‘মুক্ত পে’ চালু করল বাংলালিংক সিরাজগঞ্জে ১০৩টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ইসলামী ব্যাংকের ৩টি নতুন বৈদেশিক মুদ্রা হিসাব উদ্বোধন বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
advertisement
খেলাধুলা

ভারত ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। গতকাল বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

২৭ মে থেকে ১ জুন যুক্তরাষ্ট্র এবং ত্রিনিদাদ ও টোবাগোর দু’টি মাঠে ১৬টি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে।
২৮ মে টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

যুক্তরাষ্ট্রের সাথে প্রস্তুতি ম্যাচের আগে একই দলের বিপক্ষে ২১, ২৩ ও ২৫ মে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজ খেলতে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে সাকিব-মাহমুদুল্লাহরা।
১ জুন ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচের ভেন্যু ও সময় জানায়নি আইসিসি। তবে ম্যাচটি যুক্তরাষ্ট্রেই হবে।

বাংলাদেশ ছাড়াও দু’টি করে প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, শ্রীলংকা, যুক্তরাষ্ট্র, কানাডা, নেপাল, নেদারল্যান্ডস, ওমান, পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ড। সর্বোচ্চ তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে নামিবিয়া।
একটি করে ম্যাচ খেলবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও আয়ারল্যান্ড। নিজেদের মধ্যে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা।

বিশ্বকাপের আগে কোন প্রস্তুতি ম্যাচ খেলবে না বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২২-৩০ মে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পাকিস্তান। এজন্য আর প্রস্তুতি ম্যাচ খেলতে আগ্রহী নয় দল দু’টি। চলতি আইপিএলের কারনে অনেক ক্রিকেটারকে আগেভাগে না পাবার কারনে প্রস্তুতি ম্যাচ না খেলার সিদ্বান্ত নিয়েছে নিউজিল্যান্ড।

আগামী ২-২৯ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন:

মোস্তাফিজকে না পাওয়ার আক্ষেপ চেন্নাই অধিনায়কের

সাকিব-মাহমুদুল্লাহকে যথার্থ বিদায় দিতে চান শান্ত

▐ সর্বশেষ পাওয়া সংবাদ