রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

বিশ্বকাপ যাত্রার আগে ফটোসেশনে টাইগাররা

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা হয়ে গেছে গতকাল মঙ্গলবার। বিতর্ক-সমালোচনা থাকলেও ১৫ সদস্যের ঘোষিত স্কোয়াডই চূড়ান্ত। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে তারাই এখন বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

পূর্ব নির্ধারিত সূচি অনুসারে, স্কোয়াড ঘোষণার একদিন পর আজ বুধবার রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের। যাওয়ার আগে টাইগারদের অন্যতম কাজ ফটোসেশন। শ্যুট-ব্লেজার পরে সেটিও সময় মতো করে নিলেন শান্তবাহিনী।

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কোচ চন্ডিকা হাথুরুসিংহকে নিয়ে আনুষ্ঠানিক ফটোসেশন সেরে নেয় বাংলাদেশ দল। সঙ্গে ছিলেন টিম ম্যানেজমেন্ট ও অন্যান্য কোচিং স্টাফরাও। টাইগারদের আনুষ্ঠানিক এই ফটোসেশনে শেষ দিকে যুক্ত হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়া উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।

ফটোসেশন শেষে প্রেস মিটিংয়ে বসেন হেডকোচ হাথুরু। এই মিটিংয়ে বিশ্বকাপে বাংলাদেশের পরিকল্পনা জানান তিনি। কথা বলেন অধিনায়ক শান্তও। সংবাদ সম্মেলনে দলের পরিকল্পনা নিয়ে শান্তকে প্রশ্ন করেন উপস্থিত সাংবাদিকরা। সেসব প্রশ্নের উত্তরও দেন টাইগার অধিনায়ক।

গতকাল স্কোয়াড ঘোষণায় একমাত্র চমক বোধহয় মোহাম্মদ সাইফউদ্দিনের বাদ পড়াটাই। তার পরিবর্তে বিশ্বকাপের বিমানে চড়তে যাচ্ছেন আরেক পেসার তানজিম সাকিব। অথচ ৩০ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের বিশ্বকাপ দলে ছিলেন সাইফউদ্দিন।

অপরদিকে চোট থেকে ফিট না হলেও স্কোয়াডে রাখা হয়েছে পেসার তাসকিন আহমেদ। পেসারদের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বিশ্বকাপে শান্তর ডেপুুটি হিসেবে খেলবেন তাসকিন।

বাংলাদেশের ১৫ জনের বিশ্বকাপ স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানভীর ইসলাম।
রিজার্ভ: হাসান মাহমুদ, আফিফ হোসেন

সর্বশেষ পাওয়া সংবাদ