রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

লঙ্কান লীগে ডাম্বুলার বিদেশি ‘আইকন’ মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: আগামী ১ জুলাই থেকে শ্রীলঙ্কায় গড়াবে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) পঞ্চম আসর। টুর্নামেন্টের জন্য এখনও হয়নি নিলাম। তবে বিদেশী আইকনিক খেলোয়াড় হিসেবে মোস্তাফিজুর রহমানকে সরাসরি দলে টেনে ফেলেছে ডাম্বুলা থান্ডার্স। প্রথমবার শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন টাইগারদের ‘কাটার মাস্টার’।

সোমবার (১৩ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে মোস্তাফিজকে দলের নেয়ার তথ্য জানিয়েছে ডাম্বুলা। লিখেছে, ‘বিদেশী আইকন খেলোয়াড় হিসেবে মোস্তাফিজুর রহমানকে পরিচয় করিয়ে দিতে পেরে ডাম্বুলা থান্ডার্স গর্বিত। অপ্রতিরোধ্য গতি এবং আবেগের বন্ধন। গর্জন করতে প্রস্তুত হন থান্ডার্স ভক্তরা।’

আইপিএলের চলতি আসরে আলো ছড়িয়েছেন মোস্তাফিজ। চেন্নাই সুপার কিংসের হয়ে ৯.২৬ ইকোনমি রেটে ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়ে ঘরের মাঠের সিরিজ ও বিশ্বকাপের জন্য দেশে ফিরেছেন। আসরের প্রথম ম্যাচে ২৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন টাইগার পেসার। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে আইপিএলের মাঝপথে দেশে ফিরে আসেন ২৮ বর্ষী বাঁহাতি।

শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি লিগ এলপিএলে নিয়মিত খেলছেন বাংলাদেশের ক্রিকেটার। গতবছর আসরে ছিলেন সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মোহাম্মদ মিথুন ও শরিফুল ইসলাম।

আরও পড়ুন:

বিশ্বকাপের আগে ইনজুরিতে তাসকিন

বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি প্রকাশ

কোপা আমেরিকা: নেইমারকে ছাড়াই দল ঘোষণা ব্রাজিলের

সর্বশেষ পাওয়া সংবাদ