রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

বিশ্বকাপের আগে ইনজুরিতে তাসকিন

স্পোর্টস ডেস্ক : সাইড স্ট্রেইন ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে খেলতে পারেনি বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। চতুর্থ টি-টোয়েন্টিতে ফিল্ডিং করার সময় ডাইভ দিয়ে চার বাঁচাতে গিয়ে ইনজুরিতে পড়েন তাসকিন। তবে তার ইনজুরি কতটা গুরুতর এখনো তা নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ড. দেবাশিষ চৌধুরী বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে রান বাঁচাতে গিয়ে ডাইভ দিয়ে ইনজুরিতে পড়েন তাসকিন। এখনও ব্যথা আছে তার। এজন্য পঞ্চম ম্যাচে খেলতে পারেননি তাসকিন।’

তিনি আরও বলেন, ‘তাসকিন পর্যবেক্ষণে আছেন। আমরা তার দেখাশোনা করছি ।’ ৪ ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজে দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন তাসকিন।

পেশাদার ক্রিকেট ক্যারিয়ার শুরুর পর থেকেই ইনজুরি জড়িয়ে আছে তাসকিনের সাথে। এমনকি ইনজুরিকে দূরে রাখতে টেস্ট ক্রিকেট থেকে বিশ্রামও নিয়েছেন তিনি।

গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন কাঁধে চোট পাওয়ার কারনে শ্রীলংকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল তাসকিনকে। ইনজুরি থেকে সুস্থ হয়ে বিপিএল দিয়ে মাঠে ফিরেন তিনি। বিশ্বকাপের পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি ছিল তার প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট।

সর্বশেষ পাওয়া সংবাদ