সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
স্বল্প সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী পাওয়ার গ্রিডের পর্ষদ সভা ৮ নভেম্বর ডেসকোর পর্ষদ সভা ৫ নভেম্বর ডরিন পাওয়ারের পর্ষদ সভা ৫ নভেম্বর ৪ নভেম্বর নাহি অ্যালুমিনিয়ামের পর্ষদ সভা কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ভর্তুকি ৫০০ কোটি টাকা কমাতে চায় টিসিবি, লক্ষ্য আর্থিক স্বনির্ভরতা ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ - ফেঁসে গেলেন সিএমপি'র এসি শরীফুলসহ ৩ পুলিশ এইচএসসির ফলাফলে ৯ বোর্ডে ৮ম যশোর, - এবার যশোর বোর্ডে ইংরেজি ও আইসিটিতে ফেলের ধাক্কায় ফল বিপর্যয়
advertisement
খেলাধুলা

রেকর্ড গড়ে ৫০০ উইকেটের ক্লাবে রশিদ

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তান স্পিনার রশিদ খান টি-২০ ফরম্যাটে বিশ্বের অন্যতম সেরা বোলারদেরই একজন। এখনই ‘স্পিন কিং’ তকমা পেয়েছেন তিনি। এবার রশিদের মুকুটে যুক্ত হল আরও একটি অনন্য় পালক। রশিদ এই মুহূর্ত দক্ষিণ আফ্রিকায় এসএটোয়েন্টি লিগ খেলছেন এমআই কেপ টাউনের হয়ে। এই দলের হয়েই মাইলস্টোন লিখলেন রশিদ। তিনি এখন ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে গেলেন। রশিদের ঘূর্ণিতে ৫০০ উইকেট চলে এল।

রশিদের আগে শুধু ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো। ব্র্যাভোর ঝুলিতে আছে ৬১৪ উইকেট। রশিদের উইকেট সংখ্যা কাঁটায় কাঁটায় ৫০০। রশিদ ট্যুইটারে লিখেছেন, ‘আপনাদের সমর্থন ও ভালোবাসা ছাড়া এটা সম্ভব হত না। ধন্যবাদ।’২০১৫ সাল থেকেই বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগে রশিদের ভয়ংকর চাহিদা। ডজনখানেকের বেশি ফ্র্যাঞ্চাইজিতে খেলে ফেলেছেন রশিদ।

image-235

গত নভেম্বরে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার কাছে হেরেই টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল আফগানিস্তান। যুদ্ধবিধ্বস্ত ক্রিকেটীয় দেশে সুপার টুয়েলভ পর্যায়ে একটি ম্যাচও জিততে পারেনি। বিশ্বকাপ ব্যর্থতায় দলের অধিনায়কত্ব ছেড়েছিলেন মহম্মদ নবি । নবি চলে যাওয়ায় অধিনায়কত্বের আসন ফাঁকাই ছিল। সেই জায়গায় গত ডিসেম্বরে এসেছেন রশিদ।

আফগানিস্তানের স্টার স্পিনারের ওপরেই ফের আস্থা রেখেছে আফগানিস্তান। দায়িত্ব পেয়ে রশিদ বলেছিলেন, ‘অধিনায়কত্ব অনেক বড় দায়িত্ব। এর আগেও দেশকে নেতৃত্ব দিয়েছি। এই দলটা দারুণ। ওদের সঙ্গে আমার ভালো বোঝাপড়া রয়েছে। আমি স্বাচ্ছন্দ্য বোধ করি ওদের সঙ্গে। আমরা একসঙ্গে নিজেদের বেঁধে রাখব। কঠোর পরিশ্রম করে দেশকে গর্বিত করব।’ দেশ এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট পাল্লা দিয়ে খেলে যাচ্ছেন রশিদ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ