রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

কোপা আমেরিকা: নেইমারকে ছাড়াই দল ঘোষণা ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক : আসন্ন কোপা আমেরিকার জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ ডোরিভাল জুনিয়র। দলে রাখা হয়নি নেইমারকে। তবে টিন সেনসেশন এনড্রিক ঠিকই তার পুরস্কার পেয়েছেন। গত অক্টোবরে জাতীয় দলের দায়িত্ব পালনের সময় হাঁটুর গুরুতর ইনজুরির কারণে নেইমার মাঠের বাইরে রয়েছেন।

রিয়াল মাদ্রিদের দুই ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ও রডরিগো উভয়ই দলে জায়গা পেয়েছেন। আগামী ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য এই টুর্ণামেন্টে একমাত্র নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন এফসি পোর্তোর এ্যাটাকার এভানিলসন।

ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার কাসেমিরো ও অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা দল থেকে বাদ পড়েছেন। এ মৌসুম শেষে চেলসি ছেড়ে ঘরের ক্লাব ফ্লুমিনেন্সে যোগ দেবার ঘোষনা দিয়েছেন সিলভা।
১৭ বছর বয়সী এনড্রিক আগামী জুলাইয়ে পালমেইরাস থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন। জিরোনা থেকে ফরোয়ার্ড সাভিও ও তার ক্লাব সতীর্থ ইয়ান কুটোকেও দলে রেখেছেন ডোরিভাল।

৬২ বছর বয়সী ডোরিভাল এ বছরের শুরুতে অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজের স্থলাভিষিক্ত হন। তার কোচিং স্টাইলের সাথে খেলোয়াড়রা দ্রুতই মানিয়ে নিতে পারবেন বলে ডোরিভাল শুরু থেকেই আশাবাদী ছিলেন। এ সম্পর্কে ডোরিভাল বলেছেন, ‘আমরা এমন একটি প্রতিযোগিতায় খেলতে যাচ্ছি যেখানে ভাল করতে হলে সবাইকে নিয়ে অনেক সময়ের প্রয়োজন। যে লক্ষ্য নিয়ে আমরা মাঠে নামবো তা পূরণে আমি আশাবাদী। এই দলটির মধ্যে অনেক সম্ভাবনা আছে। আশা করছি মাঠে সবাই তার প্রমান পাবে। সম্ভাব্য সেরা পারফরমেন্সের জন্য একটি ভারসাম্যপূর্ণ দল গড়ার চেষ্টা আমি করেছি।’

২০২১ সালে চির প্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনাকে হারিয়ে ঘরের মাঠে কোপা আমেরিকা শিরোপা জয় করেছিল ব্রাজিল। এবারের আসরে গ্রুপ-ডি’তে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া, প্যারাগুয়ে ও কোস্টা রিকা। আগামী ২৪ জুন আসর শুরু করার আগে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল।

স্কোয়াড :
গোলরক্ষক : এ্যালিসন, বেনটো, এডারসন
ডিফেন্ডার : ডানিলো, ইয়ান কুটো, গুইলহারমে আরানা, ওয়েনডেল, লুকাস বেরালডো, এডার মিলিটাও, গাব্রিয়েল মাগালহেস, মারকুইনহোস
মিডফিল্ডার : আন্দ্রেস পেরেইরা, ব্রুনো গুইমারায়েস, ডগলাস লুইজ, হুয়াও গোমেজ, লুকাস পাকুয়েটা
ফরোয়ার্ড : ভিনিসিয়াস জুনিয়র, রডরিগো, এনড্রিক, গাব্রিয়েল মার্টিনেলি, রাফিনহা, সাভিও।

আরও পড়ুন:

পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন এমবাপে

আইপিএল থেকে দলে ফিরেই ম্যাচসেরা মুস্তাফিজ

পিএসজিকে হারিয়ে ১১ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ডর্টমুন্ড

সর্বশেষ পাওয়া সংবাদ