মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা রায়গঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ২৯ জুন ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা মৃত্যুর ৩০ বছর পর সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল পবিত্র আশুরা - আশুরার তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কড়া নির্দেশনা, নিষিদ্ধ ধারালো অস্ত্র ও পটকা চিড়িয়াখানা থেকে বিএলআরআই-এ ‘ডোনাল্ড ট্রাম্প’, গঠনে ১৩ সদস্যের কমিটি বৈষম্য দূর করে শিক্ষাকে আধুনিকীকরণ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী ফুটবল ইতিহাসের নতুন রেকর্ড - বিশ্বকাপে এখন সবার ওপরে মেসি! হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’
advertisement
খেলাধুলা

হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের দরকার ১৫৭ রান

স্পোর্টস ডেস্ক : ভারতের মেয়েদের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম চারটিতেই হেরেছে বাংলাদেশ। শেষ ম্যাচটি হয়ে উঠেছে হোয়াইটওয়াশ এড়ানোর। সেই ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে নিগার সুলতানা জ্যোতিদের সামনে ১৫৭ রানের কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ভারত।

মান বাঁচানোর ম্যাচে এদিন বোলিংয়ে শুরুতে সাফল্য পেলেও পরে সেটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। দলীয় ২৫ রানে ভারত প্রথম উইকেট হারালেও দলকে টেনে তুলেন স্মৃতি মান্ধানা। তাদের বড় সংগ্রহের ভিত গড়ার সুযোগ করে দিয়েছে বাংলাদেশি ফিল্ডাররাও। পুরো সিরিজ জুড়ে ভোগানো বাংলাদেশি ফিল্ডাররা ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেনি সিরিজের শেষ বেলাতেও। পুরো ম্যাচে বেশ কিছু সহজ ক্যাচ হাতছাড়া করার সঙ্গে গ্রাউন্ড ফিল্ডিংয়েও ছিল ছন্নছাড়া।

ফিল্ডারদের এমন ভুল রান তোলার বড় সুযোগ হিসেবে লুফে নিয়েছে ভারতীয় ব্যাটাররা। মান্ধানা ২৫ বলে ৩৩ রান করে ফেরার পর হেমলতা ফিরে যান ২৮ বলে ৩৭ রান করে। অধিনায়ক হরমনপ্রীত কৌরের ব্যাট থেকে এসেছে ২৪ বলে ৩০ রান। এরপর মাঝে দ্রুত কিছু উইকেট পড়লে রানের গতি কমে ভারতের।

তবে বড় সংগ্রহের পথ থেকে শেষ পর্যন্ত ভারতে সরাতে পারেনি বাংলাদেশি বোলাররা। দায়িত্ব নিয়ে দলকে টেনে তুলেছেন রিচা ঘোষ। মাঝে দ্রুত উইকেট পড়লেও তিনি পুষিয়ে দিয়েছেন সেটা। ১৭ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলে দলীয় সংগ্রহটাকে নিয়ে গেছেন ৫ উইকেটে ১৫৬ তে। যা এই সিরিজে দলীয় সর্বোচ্চ রান।

সর্বশেষ পাওয়া সংবাদ