মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা রায়গঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ২৯ জুন ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা মৃত্যুর ৩০ বছর পর সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল পবিত্র আশুরা - আশুরার তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কড়া নির্দেশনা, নিষিদ্ধ ধারালো অস্ত্র ও পটকা চিড়িয়াখানা থেকে বিএলআরআই-এ ‘ডোনাল্ড ট্রাম্প’, গঠনে ১৩ সদস্যের কমিটি বৈষম্য দূর করে শিক্ষাকে আধুনিকীকরণ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী ফুটবল ইতিহাসের নতুন রেকর্ড - বিশ্বকাপে এখন সবার ওপরে মেসি! হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’
advertisement
খেলাধুলা

প্রথম দল হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিদায়

স্পোর্টস ডেস্ক : চলতি আইপিএলে সর্বপ্রথম দল হিসেবে বাদ পড়লো মুম্বাই ইন্ডিয়ান্স। হায়দরাবাদের বিশাল জয়ে প্লে-অফের রেসের আগে ছিটকে গেলো হার্দিক পান্ডিয়ার দল। এখন শেষ দুই ম্যাচ তাদের জন্য শুধুই নিয়ম রক্ষার। তবে সেই ম্যাচে জিতে তাদের পয়েন্ট ১২ হলেও রান রেটের দিক দিয়ে এগিয়ে চেন্নাই সুপার কিংস। তাই তো নিশ্চিত হলো পাঁচবারের চ্যাম্পিয়নদের আইপিএল স্বপ্ন।

রোহিত শর্মার নেতৃত্বে পাঁচবারের চ্যাম্পিয়ন শিরোপা নিজেদের ঘরে তুলেছিলো মুম্বাই। অথচ সেই অধিনায়ককে সড়িয়ে মুম্বাইয়ের নতুন ক্যাপ্টেন বনে যান হার্দিক পান্ডিয়া। দর্শকদের দুয়ো ধ্বনি আর একের পর এক হারে এবার প্লে অফের দৌড়েই পৌঁছাতে পারলো না আইপিএলের ইতিহাসের অত্যন্ত সফল দলটি। একেই বোধ হয় বলা হয় প্রকৃতির নির্মম পরিহাস।

মূলত বুধবার রাতে লাখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয় সানরাইজার্স হায়দরাবাদ। সেই ম্যাচে ট্রাভিস ও আভিষেক শর্মার ব্যাটিং তাণ্ডবে ১০ উইকেটের বিশাল জয় তুলে নেয় হায়দরাবাদ। আর তাতেই চলতি আসরে সবার আগে বিদায় নিয়ে কপাল পুড়লো হার্দিকের দলের। যদিও সেই ম্যাচে লাখনৌ জয় পেলে টিকে থাকতে পারতো মুম্বাই। তবে থাকতো নানা যদি কিন্তুর হিসেব। সেক্ষেত্রে শেষ দুই ম্যাচে জিতে ১২ পয়েন্ট নিয়ে রান রেটের হিসেবে প্লে অফের টিকিট কাটতেও পারতো মুম্বাই।

প্রশ্ন জেগেছে, এখন যদি শেষ দুটি ম্যাচে বাজিমাত করে মুম্বাই তাহলে ইকুয়েশনটা কি দাড়াচ্ছে? অর্থাৎ ১২ পয়েন্ট অর্জন করলেও মুম্বাই সেরা চারে থাকতে পারবে না। কারণ রান রেটে অনেক খানি পিছিয়ে তারা। ১২ ম্যাচ শেষে বর্তমানে তাদের পয়েন্ট ৮।আর রান রেট -০.২১২। অন্যদিকে চতুর্থ স্থানে থাকা চেন্নাই সুপার কিংসের ১১ ম্যাচে পয়েন্ট ১২ এবং তাদের রান রেট ০.৭০০।

মুম্বাইয়ের ১২ পয়েন্ট হলেও রানরেটে এগিয়ে চেন্নাই। যার ফলে নিশ্চিতভাবেই সবার আগে আইপিএল ২০২৪ মৌসুম থেকে বিদায় নিলো মুম্বাই। অথচ,আসরের সর্বাধিক উইকেট শিকারী জাসপ্রিত বুমরাহ মুম্বাইয়েরই বোলার। ১২ ম্যাচে ১৮ উইকেট নিয়েছেন তিনি। দল এগিয়ে গেলে টুর্নামেন্টের সেরা বোলারের তকমাটা হয়তো পেতেন বুমরাহ।

সর্বশেষ পাওয়া সংবাদ