রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে উন্নতি হৃদয়-তাসকিন-মাহেদির

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজে দারুন পারফরমেন্সের সুবাদে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের তাওহিদ হৃদয়, তাসকিন আহমেত ও মাহেদি হাসানের।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচ শেষে সিরিজে এখন পর্যন্ত ১টি হাফ সেঞ্চুরিসহ সর্বোচ্চ ১২৭ রান সংগ্রাহক হৃদয়। তৃতীয় টি-টোয়েন্টিতে ম্যাচ সেরা হৃদয়ের ৩৮ বলে ৫৭ রানের ইনিংসের সুবাদে সিরিজ জয় নিশ্চিত হয় বাংলাদেশের। ব্যাট হাতে দারুন পারফরমেন্সে র‌্যাংকিংয়ে ২৬ ধাপ উন্নতি হয়েছে ডান হাতি ব্যাটার হৃদয়ের। ৯০তমস্থানে উঠেছেন তিনি।

বোলারদের মধ্যে ছয় ধাপ এগিয়ে ৫৭২ রেটিং নিয়ে ২৬তমস্থানে উঠেছেন তাসকিন। এটিই তাসকিনের ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ১৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন তাসকিন। পরের দুই ম্যাচেও বল হাতে ছন্দে ছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে ২ উইকেট ও তৃতীয় ম্যাচে ১ উইকেট নেন তাসকিন।

সিরিজে ২ ম্যাচে ৩ উইকেট নিয়ে ছয় ধাপ এগিয়ে ২২তমস্থানে উঠেছেন মাহেদি। তার রেটিং ৫৮৯।
বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচে ৪ উইকেট নেওয়ায় পাঁচ ধাপ এগিয়ে ৬৯ নম্বরে উঠেছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি।

টি-টোয়েন্টিতে ব্যাটারদের তালিকায় ভারতের সূর্যকুমার যাদব, বোলারদের তালিকায় ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ এবং অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

আরও পড়ুন:

ভিসা জটিলতায় আটকে গেলেন আমির

পিএসজিকে হারিয়ে ১১ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ডর্টমুন্ড

সর্বশেষ পাওয়া সংবাদ