রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক : আগামী ১ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। একে একে দল ঘোষণা করেছে ভারত-অস্ট্রেলিয়ার মতো হেবিওয়েট দলগুলো। সেই ধারাবাহিকতায় নবম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে সহ-আয়োজক ওয়েস্ট ইন্ডিজ।

শুক্রবার (৩ মে) এক বিবৃতির মাধ্যমে ১৫ সদস্যের দল দিয়েছে ক্যারিবীয়রা। যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে এবারের বিশ্বকাপ আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় শিরোপা জিততে মরিয়া দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

গত বিশ্বকাপ থেকে বাদ পড়লেও পরে ঠিকই দলে জায়গা করে নেন হেটমায়ার। বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান টি-টোয়েন্টিতে জাতীয় দলের হয়ে সবশেষ খেলেন গত ডিসেম্বরে, ইংল্যান্ডের বিপক্ষে। ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে তাকে রাখেনি ক্যারিবীয়রা। এবার বিশ্বকাপ দিয়ে ফিরলেন তিনি দলে।

তবে, দলে সবচেয়ে বড় চমক প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ডাক পেয়েছেন টেস্ট ক্রিকেটে আলো ছড়ানো পেসার শামার জোসেফ। জোসেফ ক্যারিয়ারে টি-টোয়েন্টি খেলেছেন মাত্র ৩টি। যার সর্বশেষটি আইপিএলে লখনৌর হয়ে কলকাতার বিপক্ষে। সেদিন ৪ ওভারে ৪৭ রান দিয়ে উইকেটশূন্য থেকেছেন। এর আগে গত বছর সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে দুটি ম্যাচ খেলেছেন। ওই দুই ম্যাচেই ৪ ওভার করে বোলিং করেছেন, রান দিয়েছেন ৩৯ ও ৩৩।

বিশ্বকাপেও ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক থাকছেন রোভম্যান পাওয়েল। দলে আছেন আন্দ্রে রাসেল। গত বছরের ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে দুই বছর পর ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন রাসেল।

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল : রোভম্যান পাওয়েল( অধিনায়ক), আলজারি জোসেফ, জনসন চার্লস, রোস্টন চেইজ, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুদাকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।

আরও পড়ুন:

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা ভারতের

চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলো নিউজিল্যান্ড

সর্বশেষ পাওয়া সংবাদ