শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

পিএসজির গোল উৎসবে এমবাপের ৫ গোল

স্পোর্টস ডেস্ক : কোপা দি ফ্রান্সের (ফরাসি কাপ) ম্যাচে পেস ডি ক্যাসলকে ৭-০ গোলে উড়িয়ে দিল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ফরাসী ফুটবলে ষষ্ঠ সারির এই ক্লাবের জালে কিলিয়ান এমবাপ্পে একাই দিয়েছে ৫ গোল। বিশ্বকাপে সোনার বুট জয়ী এমবাপে একাই ভয় ধরিয়ে দিচ্ছেন বিপক্ষকে। আর এর মধ্য দিয়ে ফরাসী কাপে শেষ ষোলোয় উঠেছে পিএসজি।

সোমবার (২৩ জানুয়ারি) রাতে শেষ বত্রিশের ম্যাচে ৭-০ গোলে ক্যাসলকে হারিয়েছে পিএসজি। লিওনেল মেসি ছাড়া এই ম্যাচে অন্য দুটি গোল করেন নেইমার ও কার্লোস সলের।

প্রথম গোলের করতে সময় লেগেছিল ২৯ মিনিট। তারপর থেকে বাঁধভাঙা আক্রমণ এবং একের পর এক গোল। সেই ম্যাচে বিপক্ষকে নিয়ে ছেলে খেলা করলেন এমবাপে, নেইমাররা। এদিন পিএসজি দলে ছিলেন না মেসি। কিন্তু তাঁকে বাদ দিয়েও পিএসজি যথেষ্ট শক্তিশালী। ২৯ মিনিটের মাথায় প্রথম গোল করেন এমবাপে। এরপর নেইমারকে দিয়ে গোল করান তিনি। ৩৩ মিনিটে ২-০ এগিয়ে যান তাঁরা। পরের মিনিটেই গোল করেন এমবাপে। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় পিএসজি। এর মধ্যে তিনটি গোলই করেন এমবাপে। দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল করে পিএসজি। এর মধ্যে এমবাপের দু’টি এবং কার্লোস সোলের একটি। দু’টি গোলের ক্ষেত্রে অবদান রাখেন ব্রাজিলের তারকা নেইমার।

পিএসজির হয়ে প্রথম কোনও ফুটবলার এক ম্যাচে ৫ গোল করলেন। এমবাপের দাপটে মেসির অভাব বুঝতেই পারল না ফরাসি ক্লাব। পুরো সময় মাঠে ছিলেন এমবাপে এবং নেইমার। তাঁদের দাপটে এই প্রতিযোগিতার প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল পিএসজি। তাদের পরের ম্যাচ ৮ ফেব্রুয়ারি। মার্সেইলির বিরুদ্ধে খেলবে তারা।

কিন্তু মেসিকে বাদ দিয়ে কেন দল গড়ল পিএসজি? কাতার বিশ্বকাপের পর থেকে মেসি এবং এমবাপের সম্পর্ক নিয়ে নানা কথা চলছে। এমবাপের ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতার পর আর্জেন্টিনার উৎসব পালনের ধরন ভাল ভাবে নেয়নি ফ্রান্স ফুটবল সংস্থা। মেসির বাদ যাওয়ার পিছনে যদিও তেমন কোনও কারণ নেই বলেই জানিয়েছিলেন পিএসজির কোচ ক্রিস্টোফ গালটিয়ে। তিনি বলেছিলেন, “ধারেভারে পায়েস দ্য ক্যাসল অনেকটাই দুর্বল দল। তাই মেসিকে দলে রাখা হয়নি। গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমাকেও বিশ্রাম দেওয়া হয়েছে। ধীরে ধীরে তাঁদের সব ম্যাচে খেলানো হবে।”

আরও পড়ুন:

ফুটবল ইতিহাসে এই প্রথম সাদা কার্ড দেখালেন রেফারি

ঋষভের আরোগ্য কামনায় মন্দিরে টিম ইন্ডিয়া

সর্বশেষ পাওয়া সংবাদ