শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

আইএল টি-টোয়েন্টির অফিসিয়াল পার্টনার ফেয়ারপ্লে নিউজ

স্পোর্টস ডেস্ক : ডিপি ওয়ার্ল্ড আইএল টি-টোয়েন্টির জন্য সবশেষ ব্র্যান্ড হিসেবে যুক্ত হলো খ্যাতনামা স্পোর্টস নিউজ নেটওয়ার্ক ফেয়ারপ্লে নিউজ।

ফেয়ারপ্লে নিউজ ইন্টারনেটের খেলাধুলার সংবাদ নেটওয়ার্কের কাতারে অন্যতম বড় ও শীর্ষস্থানীয় নাম। ম্যাচের তাৎক্ষণিক সবশেষ খবর, স্কোরবোর্ড, সাধারণ তথ্য ও খেলোয়াড়দের এক্সক্লুসিভ বাইট প্রচার করে। উৎসুক ক্রীড়াপ্রেমীদের কৌতূহল মেটাতে সব ধরনের তথ্য তারা দিয়ে থাকে।

সম্প্রতি নারী ও পুরুষ এশিয়া কাপে শ্রীলঙ্কা জাতীয় দলের খবরসহ বিভিন্ন লিগগুলোতেও অংশগ্রহণ ছিল ফেয়ারপ্লে নিউজের। প্রতিষ্ঠার পর থেকে ফেয়ারপ্লে গ্রুপ ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করে এবং ক্রীড়াবিশ্বে সুখ্যাতি অর্জন করে।

ফেয়ারপ্লে নিউজের এক প্রতিনিধি বলেন, ‘খেলাধুলার চেতনায় আমরা প্রচণ্ড বিশ্বাসী এবং ক্রীড়াবিশ্বকে একত্রিত করতে চাই। আইএল টি-টোয়েন্টির অংশ হতে পেরে আমরা আনন্দিত এবং আমাদের অন্তর্ভুক্ত করায় লিগকে ধন্যবাদ জানাই।’

নগদ অর্থের সঙ্গে ফেয়ারপ্লে নিউজ প্রতি ম্যাচ শেষে একজন খেলোয়াড়কে ‘বিগেস্ট হিট অব দ্য ম্যাচ’ পুরস্কার দেবে।

সর্বশেষ পাওয়া সংবাদ