সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রধান বিষয়বস্তু হচ্ছে শিক্ষা: শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
advertisement
খেলাধুলা

এক্স সিরামিকস গ্রুপের চিফ ব্র্যান্ড অফিসার হলেন শান্ত

কর্পোরেট ডেস্ক : তিন সংস্করণেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নেতৃত্ব দেয়া নাজমুল হোসেন শান্ত দেশের শীর্ষস্থানীয় সিরামিক কোম্পানি এক্স-সিরামিক্স গ্রুপের নতুন চিফ ব্র্যান্ড অফিসার হিসেবে যোগ দিয়েছেন।

ক্রীড়া জগতের সাথে এক্স সিরামিকস গ্রুপের সর্ম্পক বেশ পুরনো। বিশেষ করে বিপিএলের সাথে দুই বছরের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি জড়িত। এবার প্রতিষ্ঠানটির ব্র্যাণ্ডিংয়ের কাজে যোগ হচ্ছেন ক্রীড়াঙ্গণের উদীয়মান একজন তারকা।

এ বিষয়ে এক্স ইনডেক্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং ক্রীড়ানুরাগী মাহিন মাজহার বলেন, আমাদের কোম্পানী সিলেট স্ট্রাইকার্সের দুই মৌসুমের জন্য সহ-মালিকানা গ্রহণ করে। নাজমুল হোসেন শান্ত সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলেছে। তখন থেকে তার সাথে আমরা আলোচনা শুরু করি। আমরা নিশ্চিত যে, শান্তর উপস্থিতি এবং আন্তরিকতা আমাদের ব্র্যান্ড ডেভেলপমেন্ট উদ্যোগকে আরও সমৃদ্ধ করবে।

এসময় উচ্ছ্বাস প্রকাশ করে নাজমুল হোসেন শান্ত বলেন, বাংলাদেশের শীর্ষস্থানীয় সিরামিক কোম্পানিতে যোগদান করতে পেরে আমি রোমাঞ্চিত। আমি আমার ক্রিকেট ক্যারিয়ারের পাশাপাশি ব্র্যান্ড প্রসারে সচেষ্ট থাকবো। এক্ষেত্রে সার্বিক সহযোগিতার জন্য এক্স সিরামিক গ্রুপকে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জ্ঞাপন করছি।

অনুষ্ঠানে জানানো হয়, তরুণ ও প্রতিভাবান ক্রীড়া ব্যক্তিত্বদের সাথে সংযোগ গড়ে তোলার এবং দেশের ক্রীড়াঙ্গনে আরও বিনিয়োগ করার উদ্দেশ্যে এক্স সিরামিকস গ্রুপ এই প্রদক্ষেপ নিয়েছে, যা সিরামিক ইন্ডাস্ট্রিতে বিরল। গ্রুপটি খেলাধুলা, ব্যবসায়িক শৃঙ্খলা, দলগত কাজ, নেতৃত্ব ও কৌশলগত চিন্তাভাবনার আক্ষরিক সম্পর্ককে গুরুত্ব দিয়ে আসছে।

সর্বশেষ পাওয়া সংবাদ