রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

দেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় এখন শান্ত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার এখন টাইগারদের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অধিনায়কের পারিশ্রমিক বাড়ানোয় অলরাউন্ডার সাকিব আল হাসানকে টপকে গেছেন শান্ত।

সর্বশেষ বোর্ড সভায়, অধিনায়কের পারিশ্রমিক ৪০ হাজার থেকে ১ লাখ করা হয়েছে। বর্তমানে তিন ফরম্যাটেই খেলেন শান্ত। ‘এ প্লাস’ ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে প্রতি মাসে ৭ লাখ ৯০ হাজার পারিশ্রমিক পান শান্ত। এবার অধিনায়ক হিসেবে অতিরিক্ত আরও ১ লাখ টাকা পারিশ্রমিক পাবেন তিনি। এতে প্রতি মাসে শান্ত সর্বমোট পাবেন ৮ লাখ ৯০ হাজার টাকা। তিন ফরম্যাটের খেলোয়াড় হিসেবে সাকিবের পারিশ্রমিক ৭ লাখ ৯০ হাজার টাকা।

তিন ফরম্যাটের অধিনায়ক হলেও, শুধুমাত্র একটি ফরম্যাটের পারিশ্রমিক পাবেন শান্ত। এ বছর ক্রিকেটারদের বেতন বাড়ানো না হলেও ম্যাচ ফি ও অধিনায়কের পারিশ্রমিক বাড়ানো হয়েছে। টেস্ট ম্যাচ ফি ৬ লাখ থেকে ৮ লাখ, ওয়ানডেতে প্রতি ম্যাচ ফি ৩ লাখ থেকে ৪ লাখ এবং টি-টোয়েন্টিতে ২ লাখ থেকে আড়াই লাখ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ