রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা বোলার শরিফুল

স্পোর্টস ডেস্ক : আইসিসি ওয়ানডে বোলিং র‌্যাংকিং তালিকায় বাংলাদেশের পক্ষে সেরা অবস্থানে আছেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। ১১ ধাপ এগিয়ে ২৪তমস্থানে উঠেছেন শরিফুল। ৫৫৫ রেটিং নিয়ে বাংলাদেশের কোন বোলারের এখন এটাই সেরা অবস্থান।

সদ্য শেষ হওয়া শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ৫ উইকেট শিকারের সুবাদে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে শরিফুলের।

বাংলাদেশের পক্ষে এই তালিকায় দ্বিতীয়স্থানে আছেন সাকিব আল হাসান। শ্রীলংকার বিপক্ষে সিরিজে অনুপস্থিত থাকায় অবনতি হয়েছে তার। ৭ ধাপ পিছিয়ে ৩১তমস্থানে নেমে গেছেন তিনি। শরিফুল-সাকিবের পর বাংলাদেশের পক্ষে তৃতীয় সেরা অবস্থানে আছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। সিরিজে ৪ উইকেট নিয়ে ১২ ধাপ এগিয়ে ৩২ নম্বরে উঠেছেন এই অলরাউন্ডার।

৮ উইকেট নিয়ে বাংলাদেশ-শ্রীলংকা সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। এতে ২৭ ধাপ এগিয়ে ৪২তমস্থানে উঠেছেন তাসকিন।

তাসকিনের কাছাকাছি আছেন আরেক পেসার মুস্তাফিজুর রহমান। পাঁচ ধাপ এগিয়ে ৪৪তমস্থানে উঠেছেন তিনি। ফিজের পর বাংলাদেশের আর কোন বোলারই র‌্যাংকিংয়ে শীর্ষ ১শর মধ্যে নেই।

৭১৬ রেটিং নিয়ে বোলিং তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ।
ব্যাটিং তালিকায় বাংলাদেশের পক্ষে উন্নতি হয়েছে মুশফিকুর রহিম, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়ের। শ্রীলংকার বিপক্ষে সিরিজে ১৩৫ রান করে ছয় ধাপ এগিয়ে ২৬তমস্থানে উঠেছেন মুশফিক। বাংলাদেশের পক্ষে কোন ব্যাটারের বর্তমানে এটাই সেরা অবস্থান।

শ্রীলংকা সিরিজে ১টি সেঞ্চুরিতে ১৬৩ রান করেছেন শান্ত। দশ ধাপ এগিয়ে ৩৯তমস্থানে উঠেছেন তিনি। ১টি হাফ-সেঞ্চুরিতে লংকানদের বিপক্ষে ১২১ রান করে র‌্যাংকিংয়ে ১২ ধাপ এগিয়ে যৌথভাবে ৭৬তমস্থানে আছেন হৃদয়।

৮২৪ রেটিং নিয়ে ব্যাটিং তালিকায় শীর্ষে আছেন পাকিস্তানের বাবর আজম। ৩২০ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডার তালিকায় শীর্ষে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। ২৯২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছেন সাকিব।

সর্বশেষ পাওয়া সংবাদ