রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

আবারও শূন্য রানে ফিরলেন লিটন

স্পোর্টস ডেস্ক : সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে শূন্য রানে সাজঘরে ফিরেছিলন টাইগার ওপেনার লিটন দাস। দ্বিতীয় ম্যাচেও সেটাই করলেন তিনি। প্রথম ম্যাচের চেয়ে এদিন অবশ্য ২ বল বেশি টিকেছেন লিটন। সেদিন প্রথম বলেই আউট হলেও আজ আউট হয়েছেন তৃতীয় বলে।

আজ শুক্রবার (১৫ মার্চ) চটগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করার মিশনে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা।

ব্যাটিংয়ে নেমে ইনিংসের তৃতীয় বলে আউট হয়েছেন লিটন। দিলশান মাদুশঙ্কার লেন্থ বলে স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ ওভারে ১ উইকেট হারিয়ে ১১ রান। ওপেনার সৌম্য সরকারের সঙ্গে উইকেটে আছেন নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ (একাদশ): লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিদ হাসান।

শ্রীলঙ্কা (একাদশ): পাথুম নিশাঙ্কা, আভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক/উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জেনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মদুশান, দিলশান মাদুশঙ্কা, লাহিরু কুমারা।

সর্বশেষ পাওয়া সংবাদ