বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
ঢাকার পাবলিক টয়লেটের মান নিশ্চিতে ভূমিজ ও আইপিডিসি’র অংশীদারিত্ব শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! প্রজ্ঞাপন জারি - ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর ‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা পিকআপের বডিতে লুকানো ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি বাংলাদেশ-চীনের অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতায় সমঝোতা স্মারক সই ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ
advertisement
খেলাধুলা

সিরিজ জয়ের লক্ষ্যে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচে জিতে ওয়ানডে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেই বাংলাদেশের সামনে সিরিজ নিশ্চিতের সুযোগ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই ম্যাচে টস হেরে ব্যাটিং করবে বাংলাদেশ। আজ শুক্রবার দুপুর আড়াইটায় খেলাটি শুরু হবে। 

একাদশে একটি পরিবর্তন এনেছে তারা। মাহিশ থিকশানার জায়গায় খেলছেন দুনিথ ভেল্লালাগে।

বাংলাদেশের একাদশে অবশ্য কোনো পরিবর্তন নেই। একই একাদশ নিয়েই মাঠে নেমেছে টাইগাররা। প্রথম ম্যাচ ৬ উইকেটে জিতে বেশ ফুরফুরে মেজাজেই আছে স্বাগতিক দল।

বাংলাদেশ (একাদশ): লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিদ হাসান।

শ্রীলঙ্কা (একাদশ): পাথুম নিশাঙ্কা, আভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক/উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জেনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, প্রমোদ মদুশান, দিলশান মাদুশঙ্কা, লাহিরু কুমারা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ